স্ট্রিম প্রতিবেদক

জুলাই সনদের বিভিন্ন ধারা, গণভোটের সময়সূচি ও সনদের বাস্তবায়ন কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা ভিন্নমতের কারণে বাংলাদেশে রাজনৈতিক ঐকমত্য তৈরিতে স্পষ্ট চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার (৫ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এ কথা জানায়। এর আগে, গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আইআরআই-এর একটি প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক রূপান্তরের প্রথম বড় পরীক্ষা।
আইআরআই বলেছে, অন্তর্বর্তীকালীন সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করেছে ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে ব্যাপক আলোচনার আয়োজন করেছে। তবে, ‘সনদের ধারা, গণভোটের সময়সূচি ও বাস্তবায়ন কাঠামো নিয়ে মতভেদের কারণে ব্যাপক রাজনৈতিক ঐকমত্য গঠনের ক্ষেত্রে চ্যালেঞ্জ স্পষ্ট হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক দলগুলো সংস্কার সংলাপে অংশ নিচ্ছে এবং প্রার্থী বাছাইয়ের মতো প্রাথমিক নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। তবে একটি অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য দলগুলোকে তাদের অভ্যন্তরীণ কাঠামো আরও শক্তিশালী করতে হবে, নাগরিকদের প্রতি জবাবদিহি বাড়াতে হবে ও জনগণের আস্থা পুনর্গঠনে কাজ চালিয়ে যেতে হবে।
আইআরআই জানিয়েছে, বাংলাদেশের নাগরিক সমাজের সংগঠনগুলো আবারও স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংস্কারের গতি ও জনগণের আস্থা ধরে রাখতে নাগরিক পরিসরকে আরও বিস্তৃত করা এবং গণমাধ্যম, নজরদারি সংস্থা ও তৃণমূল আন্দোলনগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া অপরিহার্য।
নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘জনগণের আস্থা বজায় রাখতে রাজনৈতিক ও নাগরিক অংশীজনদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও সম্পৃক্ততা অপরিহার্য হবে।’

.png)

সর্বশেষ সিনেট অধিবেশন হয়েছে ১০ বছর আগে। এরপর সরকার পতনসহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে–বাইরে নানা পরিবর্তন ঘটে গেছে। গত বছরের শেষদিকে দীর্ঘ অচলায়তন ভেঙ্গে ছাত্র সংসদের নির্বাচনও হয়েছে। কিন্তু সিনেট অধিবেশন হয়নি, হওয়ার কোন লক্ষণও দেখছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৩ মিনিট আগে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
১ ঘণ্টা আগে
অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী নিয়ামত উল্লাহর ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষের সময় নিয়ামত গুরুতর আহত হন।
২ ঘণ্টা আগে