স্ট্রিম প্রতিবেদক

নৌবাহিনীর কর্মকর্তাদের নিয়ে বিরূপ মন্তব্য করায় চট্টগ্রামে নৌবাণিজ্য দপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন সাব্বির মাহমুদকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশ থেকে এমন তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর নৌ উপদেষ্টার উপস্থিতিতে নৌপরিবহন অধিদপ্তরে অনুষ্ঠিত বিশ্ব নৌ দিবস উদযাপনকালে অনুষ্ঠানে আমন্ত্রণপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তাদের একটি গ্রুপ ছবিকে ইঙ্গিত করে গ্লোবাল সীফেয়ারার কমিউনিটি নামক হোয়াটসঅ্যাপ গ্রুপসহ বিভিন্ন ফোরামে নেতিবাচক আলোচনার সূচনা করেন এবং সরকারের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন পদে কর্মরত নৌবাহিনীর কর্মকর্তাদের বিষয়ে বিরূপ মন্তব্য পোস্ট করেন। এছাড়া মিডিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যমূলকভাবে প্রভাবিত করে অসৌজন্যমূলক আচরণও করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তার এসব কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ বিধায় বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব এস এম মনির উদ্দিন বলেন, তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে উপদেষ্টার একটি ছবিকে কেন্দ্র করে নেতিবাচক আলোচনা করাসহ বেশ কিছু অভিযোগ ছিল। পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়; বিভাগীয় ব্যবস্থা এখনো চলমান রয়েছে।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে