স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মঙ্গলবার (৪ আগস্ট) মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালে ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘ক্যাম্পাসে ছাত্র মারে, প্রশাসন কী করে’, ‘সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—সহ নানা স্লোগান দেন।
সমাবেশে জবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বলেন, ‘ছাত্রদলের এই ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মানা যায় না। এই হামলার নিন্দা জানাচ্ছি। ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিক্ষার পরিবেশ নষ্ট এবং সন্ত্রাস ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা দায়িত্ব পালন করুন, অন্যথায় পদত্যাগ করুন।’
মঙ্গলবার ক্যাম্পাসে প্ল্যাকার্ড প্রদর্শন নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ হয়। এতে ইভান তাহসিবসহ অন্তত ২২ শিক্ষার্থী আহত হন। এ ছাড়া সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্যাম্পাসের অন্তত ৬ সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এই সংঘর্ষের জন্য ছাত্রদল ও শিবির উভয় পক্ষই পরস্পরকে দায়ী করেছে।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
১৬ মিনিট আগে
সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
২৫ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে