স্ট্রিম প্রতিবেদক

কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের ‘যতদিন জামায়াতে ইসলামী থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’– এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একইসঙ্গে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াত।
সোমবার (৩ আগস্ট) বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দেশের প্রথিতযশা কলামিস্ট, কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার সম্প্রতি একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন, তা অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। আমি ফরহাদ মজহারের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি।’
তিনি বলেন, আওয়ামী লীগ টানা সাড়ে ১৬ বছর জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ওপর জুলুম, নির্যাতন, গুম, খুন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। ওই সময়ে জামায়াতে ইসলামী বৈরী রাজনৈতিক পরিবেশেও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে গেছে। এই আন্দোলনের কারণে দলটির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এবং হাজারো নেতাকর্মী আহত, পঙ্গুত্ববরণ ও কারাবরণের শিকার হয়েছেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরেুদ্ধে চব্বিশের জুলাই অভ্যুত্থানে জামায়াত রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনকে ত্বরান্বিত করেছিল। জামায়াতের মতো জুলাই অভ্যুত্থানের শক্তিকে যদি কেউ আওয়ামী লীগের সঙ্গে মেলানোর চেষ্টা করে, তাহলে জনগণ তাদের ফ্যাসিস্টদের দোসর কিংবা পুনর্বাসনকারী হিসেবে শনাক্ত করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রদলের সশস্ত্র হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগে
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রদলকে জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি উল্লেখ করে দলটি বলেছে, এমন সন্ত্রাসী হামলা দেখে দেশবাসী হতবাক।
২ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও সহিংসতার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনো গণমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা নিউজ প্রচার করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৯ ঘণ্টা আগে