স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় গারো জনগোষ্ঠীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পূজামণ্ডপ দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে আবুল বাশার নামে এক অটোরিকশাচালক তাকে ধর্ষণ করেন।
ওই ঘটনায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে হালুয়াঘাট থানায় মামলা করেন মেয়েটির মা। আজ বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুড়ি এলাকা থেকে মূল অভিযুক্ত আবুল বাশারকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ধর্ষণে সহযোগিতার অভিযোগে মঙ্গলবার মিলন মিয়া (২১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত চালক আবুল বাশার উপজেলার জুবলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তাঁর পরিবারের লোকজন গা-ঢাকা দিয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও কিশোরীর পরিবারের সদস্যরা জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্কুলছাত্রী তার এক বন্ধুর সঙ্গে পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে আবুল বাশারের অটোরিকশায় তুলে দেন ওই বন্ধু। এ সময় অটোরিকশাচালক তাকে উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে নিয়ে ঘুরতে থাকেন। এর একপর্যায়ে স্কুলছাত্রীকে একটি নির্জন স্থানে নিয়ে ‘ধর্ষণ’ করেন তিনি।
রাত ১১টার দিকে স্কুলছাত্রীকে উপজেলার একটি এলাকায় নামিয়ে দিয়ে চলে যান চালক বাশার। পরে কিশোরীকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এদিকে খবর পেয়ে সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের বাড়িতে যায় পুলিশ। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ তাঁর অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এদিকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় থানায় লিখিত দেয় মেয়েটির পরিবার। ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বলেন, ‘মেয়ে বাড়িতে এসে আমাদের ঘটনার কথা জানায়। মামলা করেছি। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানাই।’
এদিকে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি ভুক্তভোগী কিশোরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দিয়ে বলেন, এই ন্যক্কারজনক অপকর্মের সঙ্গে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার হবে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ করেছেন। আমরা রাতেই মামলা নথিভুক্ত করেছি। এ ঘটনায় সহযোগিতা করায় মিলন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে।’ ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে