স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ‘নৈতিক দায়’ স্বীকার করে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. আমিরুল ইসলাম কনক। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে অধ্যাপক কনক ব্যক্তিগত ও একাডেমিক ব্যস্ততার কথা উল্লেখ করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, মূলত এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় মর্মাহত হয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রের বিষয়ে অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, ‘শিক্ষার্থীদের মানসিক সংকট মোকাবিলায় আমি সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। অনেককে হতাশা থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। তারপরও যখন কোনো শিক্ষার্থী আত্মহননের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তখন নিজের কাছে প্রশ্ন জাগে—আমরা কেন তাদের কাছে আস্থার জায়গা হয়ে উঠতে পারছি না?’
নিজের সীমাবদ্ধতা স্বীকার করে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে, শিক্ষার্থীদের প্রত্যাশিত আস্থা ও ভরসা অর্জনে আমি পুরোপুরি সফল হতে পারিনি। সেই নৈতিক দায়বোধ থেকেই আমি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্রটি হাতে পেয়েছি। প্রশাসনিক নিয়ম অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গতকাল বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে মাহফুজুর রহমান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এই ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ছাত্র উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যাপক কনক।
অধ্যাপক কনক ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর ছাত্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন। পদ ছাড়লেও শিক্ষক হিসেবে তিনি তাঁর নিয়মিত একাডেমিক ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬