স্ট্রিম প্রতিবেদক

স্বৈরাচার আমলে দেশের খেটে খাওয়া মানুষেরা ন্যায্য অধিকার পাননি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিগত সরকারের আমলে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার বিদায় করেছে। এক যুগের বেশি সময় ধরে আমরা দেখেছি, শুধু শ্রমিক, ছাত্র-শিক্ষক বা নারী নন, বরং এ দেশের প্রতিটি খেটে খাওয়া মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ছিনিয়ে নেওয়া হয়েছিল মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার।
সমাবেশে তারেক রহমান বলেন, শ্রমিকের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা ১০ হাজার ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে।
তিনি বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পান না। সে জন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশও বদলে যাবে।

নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, শুধু এই বন্ধ কলকারখানা চালু হলেই সব শ্রমিকের কর্মসংস্থান হবে না, তা আমরা জানি। এই শ্রমিকদের পাশাপাশি আরও হাজার হাজার বেকার এখন দেশে। তাদের জন্য দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। একইসঙ্গে বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, আমরা বিদেশিসহ দেশীয় বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছি। আমরা তাদের উৎসাহ দিচ্ছি। আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি।
সমাবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদ শ্রমিক ভাইদের পাশাপাশি নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শ্রমিক দলের যে ৭২ সদস্য শহীদ হয়েছেন, আজ আমি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে