স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি (২১) মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাজিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, গত ১০ জুন রাতে শেওড়াপাড়া এলাকায় চলন্ত মোটরসাইকেলে থাকা সাজিদকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এতে মাথায় গুরুতর আঘাত পান সাজিদ। পরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।
কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন স্ট্রিমকে বলেন, সাজিদের ওপর হামলার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে। মামলায় এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, শুরুতে ঘটনাটি ছিনতাইকারীদের হামলা হিসেবে ধারণা করা হলেও তদন্তে পূর্বশত্রুতার বিষয়টি উঠে এসেছে। তবে কি বিষয়ে বিরোধ ছিল, তা তদন্ত শেষে জানা যাবে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামি হলেন মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ব্যবসায়িক বিরোধের জেরে হামলার কথা জানিয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাজিদ কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান।

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
২ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৪০ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে