স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা।
ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা বলছেন, গত জানুয়ারিতে মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ধাপে ধাপে সব ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে। কিন্তু তার বাস্তবায়ন নেই।
প্রেসক্লাবের সামনে বেশকিছু প্ল্যাকার্ড প্রদর্শন করছেন শিক্ষকেরা। সেগুলোতে লেখা আছে 'প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন', 'সরকার আসে সরকার যায়, ইবতেদায়ী শিক্ষক বিনা বেতনে কেন মারা যায়', 'দান অনুদান নয়, সাংবিধানিক অধিকার', 'স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই'।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম স্ট্রিমকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকে প্রথম দিন, আস্তে আস্তে আরও শিক্ষকরা আসবেন। সরকার ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছে। কিন্তু বাস্তবায়ন করছে না।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে