স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে খাগড়াছড়িগামী মাইক্রোবাসটিতে বৌদ্ধ ভিক্ষু ও সেবকেরা ছিলেন। দুর্ঘটনায় দুই ভিক্ষু ও তাঁদের গাড়ির চালকের মৃত্যু হয়েছে।
তাঁরা হলেন খাগড়াছড়ির ইয়ংড বিহারের আবাসিক প্রধান খ্যইচিং কোদঃ এবং মাটিরাঙা ওয়াসু পালিটোল বিহারের অধ্যক্ষ আগাধম্মা ভিক্ষু। অপরজন ইয়ংড বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাথেরের গাড়িচালক। তাঁর পরিচয় জানা যায়নি।
পার্বত্য ভিক্ষু সংঘের তথ্য ও প্রচার সম্পাদক করুনা বংশ ভিক্ষু দুর্ঘটনা আক্রান্তদের বিষয়ে বলেন, তারা কয়েকদিন আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় ধর্মীয় সফরে গিয়েছিলেন। সফর শেষে কক্সবাজার হয়ে মঙ্গলবার তাদের খাগড়াছড়ি শহরে ফেরার কথা ছিল। নিহত ভিক্ষুরা শাসন রক্ষিতা ভিক্ষু সংঘের সদস্য।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৩ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৫ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে