স্ট্রিম প্রতিবেদক

দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। একটি দুটি বিষয়ে আমি মনে করি না যথেষ্ট আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের অগ্রগতির জন্য আগামীর চ্যালেঞ্জগুলো কী। আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো বা অত আলোচনা করছি না। ক্লাইমেট চেঞ্জের যে কী ইম্প্যাক্ট হবে, এটা আমরা কিন্তু কোস্টাল এরিয়াতে দেখতে পাচ্ছি। আমার অনুরোধ থাকবে ক্লাইমেট চেঞ্জ শুড বি ইওর ভেরি ইম্পর্টেন্ট প্রায়োরিটি।’

ইটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘এই যে ফ্রিডম অব স্পিচ এটা এবং গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্য জরুরি প্রয়োজন। আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় এলে এদিকে তারা খেয়াল রাখবে।’
মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘মিডিয়া ২০২৪ এর ৫ আগস্ট এর পর অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত এই কারণে বলছি, মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না। আমাদের হাত-পা বাঁধা হয়ে যাচ্ছে। মিডিয়া অফিসে যখন আগুন দেওয়া হয়, তখন কিন্তু আমার ভাবতে কষ্ট লাগে যে আমরা জাহান্নামে আছি না বেহেশতে আছি।’
গণমাধ্যম শত্রু নয়, গণমাধ্যম আসলেই বন্ধু কারণ সে সত্যিকারে ভালো কাজ করে উল্লেখ করে যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বলেন, ‘হয়তো তিতা লাগে কখনো কখনো, কিন্তু তবুও তো সঠিক কথাটা বলার চেষ্টা করে।’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, ‘আমাদের উদ্দেশ্য সাংঘর্ষিক নয়, আমরা পরিপূরক আমরা ওয়াচডগ হিসেবে আপনাদেরকে বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিতে চাই। সেই সহনশীলতা আপনাদের যে ঐতিহ্যের যে পরম্পরা আছে সেটা রক্ষা করে আপনারা আমাদেরকে সেই সুযোগটা দেবেন।’
ঢাকা স্ট্রিম সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ইতিবাচক দিক আমরা দেখেছি ফ্যাসিবাদের আমলে। তাদের প্রতিরোধের জায়গাগুলো দেখেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে ডিজইনফরমেশন এবং মিসইনফরমেশন প্রসারে তাদের একটা ভূমিকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে সরকারের যে সমস্ত গণমাধ্যমবিষয়ক প্রতিষ্ঠান আছে সেই সংস্থাগুলো অবাধ তথ্যের প্রসারে একটা কাউন্টার হিসেবে তৈরি হতে পারে।’

সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
১৬ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগে