বাংলাদেশিদের ভিজিটর ভিসা নিয়ে মার্কিন সতর্কতা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০৬
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। স্ট্রিম গ্রাফিক
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। স্ট্রিম গ্রাফিক

বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশিদের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক মাধ্যমে এই সতর্কবার্তা জানানো হয়।

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিসায় ‘বার্থ ট্যুরিজম’ অর্থাৎ মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তানের জন্ম দেওয়া যাবে না।

সতর্কবার্তায় আরও জানানো হয়, ভিজিটর ভিসার অধীনে যুক্তরাষ্ট্রে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা নিষিদ্ধ। পাশাপাশি ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়।

চলতি বছরের ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশেও সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। এতে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিভিন্ন কারণ জানানো হয়। এর মধ্যে রয়েছে নির্ধারিত পড়াশোনার বাইরে অতিরিক্ত কাজ করা, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া এবং নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা। এছাড়া নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত