
সংকট মোকাবিলায় সরকারকে সময় না দিয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি ঘোষণাকে অনুচিত বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নেতাদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, আন্দোলন বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে বর্তমান পরিস্থিতিতে সরকারের কর্মকাণ্ড মূল্যায়নের জন্য কিছুদিন সময় দেওয়া উচিত ছিল।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সরকারি দল রাজপথে তাদের বিরুদ্ধে সংঘাতের কর্মসূচি দেবে না। সরকার সাধারণ মানুষের বিবেকের কাছেই বিচার দেবে।
তিনি আরও জানান, সংসদের আগামী অধিবেশনে দেশের চলমান সংকট ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বিভিন্ন দল থেকে আসা নোটিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বিগত সরকারের সমালোচনা করে নুরুল ইসলাম মনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিপুল সম্পদ নিঃশেষ করে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলেছিল। অন্তর্বর্তী সরকারের সাত মাসের মাথায় অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের প্রতিবেদনে দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা লুটের তথ্য উঠে এসেছিল।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, সাধারণ জীবনযাপনের নাটক করলেও একটি নির্দিষ্ট দেশের সঙ্গে ৯৮ শতাংশ গ্যাস চুক্তি করে জ্বালানি খাতকে সংকটে ফেলে গেছেন। এর দায়ভার এখন বর্তমান সরকারকে নিতে হচ্ছে।
জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান নুরুল ইসলাম মনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছেন যে আগামী ছয় মাসের মধ্যে কেউ বাসাবাড়ির ছাদে বা অন্য কোথাও সোলার সিস্টেম স্থাপন করলে তাঁকে কর-সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে আর্থিক রিবেট সুবিধাও দেওয়া হচ্ছে।
এশিয়ায়, বিশেষ করে পাকিস্তানে সোলার সিস্টেম ব্যবহারে সাফল্যের নজির টেনে তিনি বলেন, দেশে এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দ্রুত জ্বালানি সংকট সমাধান সম্ভব।
আলাপে বিডিজেএ সভাপতি মাহবুব সৈকত, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব জুয়েল ও সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
.png)
-d5fdaa-256x144.webp)
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়াবাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার নবজাতকসহ স্বামী-স্ত্রীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নাজমা আক্তারের বড় বোন শাপলা আক্তার ঘটনাস্থলে এসে তাঁদের পরিচয় নিশ্চিত করেন। নিহতরা হলেন– দিনাজপুরের নবাবগঞ্জের পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন (৪০), তাঁর স্ত্রী বড় মাগুড়া পাকপাড়ার নাজম
১০ মিনিট আগে
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগে মানববন্ধন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিসিক জেলা কার্যালয়সংলগ্ন সড়কে ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
১৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শুভ দাসকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নগরীর পৌর হকার্স মার্কেটের পেছনের গলি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
২ ঘণ্টা আগে
বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশিদের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক মাধ্যমে এই সতর্কবার্তা জানানো হয়।
৩ ঘণ্টা আগে