নারায়ণগঞ্জ শহরে যুবককে গুলি করে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শুভ দাসকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নগরীর পৌর হকার্স মার্কেটের পেছনের গলি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়া থাকতেন।

সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুভর পরিচয় শনাক্ত করেন তারা। গুলি ছাড়াও লাশের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নাম প্রকাশ না করে স্থানীয়রা এক বাসিন্দা জানান, তিনি শুক্রবার রাতে অন্তত পাঁচটি গুলির শব্দ পান। পরে গলির ভেতর দিয়ে অন্তত তিনজনকে দৌড়ে যেতে দেখেন।

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে।মাদক কারবার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও বলেন, শুভ হত্যাকাণ্ডে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত