স্ট্রিম ডেস্ক

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা রেখে নিজের সন্তানের নাম রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম। শনিবার (২০ ডিসেম্বর) নিজের ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
পোস্টে নবজাতকের ছবি যুক্ত করে তাওসিফুল ইসলাম লিখেছেন, আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী। সেলিব্রেট করার সুযোগ নেই। কারণ, একটু আগে হাদি ভাইকে বিদায় জানালাম। লাখ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন। সবার চোখে পানি। অনন্ত মহাকাশে কি শান্তির যাত্রা!
তিনি লেখেন, হাদি ভাইয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয় ৫ ডিসেম্বর। গুলি লাগার এক সপ্তাহ আগে। ভাইকে আমার ছেলের জন্য পছন্দের সাহাবীর নাম সাজেস্ট করতে বলেছিলাম। ভাই ম্যাসেজ রিপ্লে দিলেন, ‘কিন্তু পছন্দের সাহাবিদের নাম তো অনেক কমন ভাই’।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত ওসমান হাদির ফেসবুকের সেই মেসেজের জবাব আজ দিয়ে তাওসিফুল লেখেন, আজ আমরা সিদ্ধান্ত নিয়ে আমার ছেলের নাম রাখলাম ‘মাহতিম ওসমান হাদি’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী আরও লেখেন, দোয়া করি যেন হাদি ভাইয়ের মতো দেশপ্রেমিক হয় এবং সত্যের পথে অবিচল থাকে। ইনকিলাব জিন্দাবাদ।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট সড়কে ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতাল হয়ে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান ওসমান হাদি। এর পর গতকাল শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের ফ্লাইটে তাঁর মরদেহ দেশে আনা হয়।
ওসমান হাদি ছিলেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে তিনি গড়ে তুলেছিলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ইনকিলাব মঞ্চ। এ ছাড়া তিনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এ মন্তব্য করেন।
৭ মিনিট আগে
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা।
১১ মিনিট আগে
দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বা ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে ১৭৮তম পূর্ণকমিশন সভায় এ বাজেট অনুমোদন করা হয়।
১৫ মিনিট আগে
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি খাতে ১ হাজার ৮১ কোটি বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন।
২৪ মিনিট আগে