
কক্সবাজারে টেকনাফে নাফ নদীর তীর থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ১৩ দিনে নাফ নদী ও সীমান্ত উপকূল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হলো।
রোববার (১৯ জুলাই) দুপুরে টেকনাফে শাহপরীর দ্বীপ জেটিঘাটসংলগ্ন বিজিবি বিওপির সামনে নাফ নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হতে পারে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় এসব মরদেহ উপকূলে ভেসে আসছে।
প্রাথমিকভাবে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
পুলিশ জানায়, রোববার দুপুরে উদ্ধার হওয়া মরদেহের পরনে ছিল গাঢ় নীল রঙের হাফ প্যান্ট ও হালকা সবুজ রঙের একটি জার্সি। মুখে হালকা দাড়ি-গোঁফ রয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশের ত্বকের রঙ পরিবর্তিত হয়েছে।
এর আগে গত ৮ জুলাই টেকনাফের শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন ও রাজারছড়া সৈকত থেকে তিন অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়। ১০ জুলাই শাহপরীর দ্বীপসংলগ্ন সৈকত থেকে আরও একটি মানবকঙ্কাল উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে গত ১৩ দিনে টেকনাফের সীমান্ত উপকূল ও নাফ নদী থেকে পাঁচটি অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়েছে।
এদিকে একই সময়ে কক্সবাজার সমুদ্রসৈকত ও হিমছড়ি উপকূল থেকেও আরও দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক ধারণা, সম্প্রতি সমুদ্রপথে মালয়েশিয়াগামী দুটি ট্রলার মিয়ানমারের উপকূলে ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এসব মরদেহ হতে পারে।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলো মিয়ানমার থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তাঁদের মৃত্যু হয়েছে অন্তত ১০-১৫ দিন আগে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহগুলো পচে বিকৃত হয়ে গেছে। ফলে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিখোঁজ বা অভিযোগও পাওয়া যায়নি।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৪০ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে