স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সুনাম রয়েছে। আধুনিক চিকিৎসা, গবেষণা ও রোগীসেবার বিশ্বমানের মডেল হিসেবেও এ হাসাপাতালের নাম উল্লেখ করা হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই ওসমান হাদির চিকিৎসা চলবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ।
১৮২১ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি বর্তমানে সিঙ্গাপুরের বৃহত্তম সরকারি স্বাস্থ্যসেবা গ্রুপ সিংহেলথের অধীন। সরকারি মালিকানাধীন হলেও আন্তর্জাতিক মানের চিকিৎসা ও গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিত।
ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর চিকিৎসা ও বিশেষায়িত সেবার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। হাসপাতালটির ঐতিহাসিক বাউয়ার ব্লক আজও জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষিত।
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল একটি পূর্ণাঙ্গ টারশিয়ারি কেয়ার হাসপাতাল, যেখানে ৫০টিরও বেশি বিশেষায়িত বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে কার্ডিওলজি, নিউরোলজি, ক্যানসার চিকিৎসা (অনকোলজি), অর্থোপেডিকস, জেনারেল ও বিশেষায়িত সার্জারি, কিডনি ও লিভার ট্রান্সপ্লান্ট, নারী ও শিশু স্বাস্থ্য, নিউক্লিয়ার মেডিসিনসহ আধুনিক ডায়াগনস্টিক সেবা।
হাসপাতালটির জরুরি বিভাগ সিঙ্গাপুরের অন্যতম ব্যস্ত ইমার্জেন্সি ইউনিট, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নেন। উন্নত এমআরআই, সিটি স্ক্যান, রোবোটিক সার্জারি ও ল্যাব সুবিধার মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় নিশ্চিত করা হয়।
হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো রোগীকেন্দ্রিক ও টিম-ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এখানে চিকিৎসক, নার্স ও সহযোগী স্বাস্থ্যকর্মীরা সমন্বিতভাবে রোগীর চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করেন। প্রতিবছর এই হাসপাতালে ১০ লাখের বেশি রোগী চিকিৎসা সেবা নেন।
চিকিৎসার মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালটি জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআিই) স্বীকৃতি পেয়েছে। এছাড়া নার্সিং সেবার উৎকর্ষতার জন্য হাসপাতালটি ম্যাগনেট রিকগনিশন অর্জন করেছে, যা এশিয়ায় খুব কম হাসপাতালই পেয়েছে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ডিউক-এনইউএস মেডিকেল স্কুলসহ সিঙ্গাপুরের শীর্ষ মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় ১ হাজার ৭০০-এর বেশি শয্যা রয়েছে। প্রায় ১০ হাজারের কাছাকাছি স্বাস্থ্যকর্মী এবং বছরে লক্ষাধিক অস্ত্রোপচার সম্পন্ন হয় সেখানে। আধুনিক বেড ম্যানেজমেন্ট ও ডিজিটাল সেবার মাধ্যমে রোগীদের অপেক্ষার সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শহরাঞ্চলের বর্জ্যব্যবস্থাপনা নিয়ে সংকট নিরসন এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের (ওয়েস্ট টু এনার্জি) উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য জরিপ পরিচালনা ও পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে দেশের ঐতিহ্যবাহী সংগঠন ও সংগীত বিদ্যায়তন ছায়ানট আয়োজন করেছে দুই দিনের রবীন্দ্র উৎসব।
৬ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে আকাশে হঠাৎ আলোর ঝলক দেখা গেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবনী পয়েন্ট এলাকায় প্রায় এক মিনিট স্থায়ী আলো ঘিরে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও তাঁর প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে ১১৫ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ ঘণ্টা আগে