স্ট্রিম প্রতিবেদক

মা অসুস্থ, চিকিৎসক দেখাতে হবে। আট বছরের মো. ইব্রাহিম মায়ের হাত ধরে আসে রাজধানীতে। বৃহস্পতিবার (১১ জুন) মায়ের সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই দুর্ঘটনায় নিভে গেল ইব্রাহিমের প্রাণ। মা জেসমিন আক্তার গ্রামে ফিরলেন সন্তানের নিথর দেহ কোলে।
সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে ইব্রাহিম মারা যায়। সে শরীয়তপুরের পালং এলাকার প্রবাসী জাকির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে ছোট।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইব্রাহিমকে সঙ্গে নিয়ে জেসমিন ঢাকা এসে আত্মীয়ের বাসায় ওঠেন। সকালে পূর্ব রাজাবাজারের ওই বাসার ছাদে খেলতে যায়। অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে সে। ভবনের দ্বিতীয় তলার একটি কার্নিশে আটকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুপুরের দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ ইব্রাহিমের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ওসি মনির হোসেন স্ট্রিমকে জানান, শিশুটির বাবা বিদেশ থাকেন। মায়ের চিকিৎসার জন্যই ঢাকা এসেছিল। তার আগেই মর্মন্তুদ এই ঘটনা ঘটল।
সরেজমিন বিকেলে শেরেবাংলা নগর থানার সামনে পুলিশের প্রক্রিয়া যখন শেষ হচ্ছিল, তখন উপস্থিত সবার চোখ ছিল ভেজা। সন্তান হারিয়ে মা জেসমিন বারবার মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলে তাঁর আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠছে।
ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনের হাতে তুলে দেয় পুলিশ। থানার এসআই নিজাম উদ্দিন জানান, বেলা ৪টার দিকে লাশ নিয়ে শরীয়তপুরের উদ্দেশে রওনা হন স্বজনেরা।

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
২ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৪১ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে