স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে তোলা দোকান উচ্ছেদসহ সড়কের ওপর অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর ফুলবাড়িয়া, যাত্রাবাড়ী, সাইনবোর্ড, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, নিমতলী, বঙ্গবাজার ও মিরপুরের বিভিন্ন স্থানে দিনব্যাপী এই অভিযান চলে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফুলবাড়িয়া এলাকায় ১৩ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা এবং যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এলাকায় রাস্তার ওপর অবৈধ দোকান স্থাপনের দায়ে ১৩ জনকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবাজার ও গোলাপশাহ মাজার এলাকায় অবৈধ পার্কিংয়ের জন্য ৫৬টি ভিডিও মামলা এবং ১২টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। এসব এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করার পাশাপাশি উচ্ছেদকৃত প্রায় চার পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।
অন্যদিকে মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর এলাকা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

.png)

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হয়েছে আবু রায়হান তালুকদার (৪০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামে পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তাভর্তি অবস্থায় নিহতের শরীরের খণ্ডিত অংশ উদ্বার করে পুল
৩ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘির হরিণশালা থেকে হরিণ চুরির ঘটনায় এক বছর পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। হরিণটি জবাই করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তদন্তে এই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে ৩৪ জেলায় সার সংরক্ষণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল। আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্পের পদে পদে অনিয়মের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পরও এসব অভিযোগের সুরাহা হয়নি।
৩ ঘণ্টা আগে
শেখ হাসিনার সরকার জাতীয় সম্পদ লুণ্ঠনে মার্কিন কোম্পানির সঙ্গে বোঝাপড়া করছিল। বর্তমান সরকারের মধ্যেও একই চিন্তাধারা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও লেখক আনু মুহাম্মদ।
৪ ঘণ্টা আগে