স্ট্রিম সংবাদদাতা

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে মো. স্বপন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে নগরীর বকশিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী এ তথ্য জানান।
গ্রেপ্তার মো. স্বপন নগরীর রহমাননগর এলাকার মৃত ইসমাইলের ছেলে। তিনি পেশায় আসবাস ব্যবসায়ী। সোমবার তার বিরুদ্ধে প্রাণী নির্যাতনের অভিযোগে বগুড়া সদর থানায় একটি মামলা হয়। ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন এই মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, মামলার বাদি এমরান হোসেন সোমবার দুপুরে খবর পেয়ে কানছগাড়ী এলাকার একটি হাসপাতালের পাশের ড্রেনে সাদা-কালো রঙের একটি পথ কুকুরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় দুই ব্যক্তির সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে বাদী জানতে পারেন, স্বপন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধারালো বস্তু দিয়ে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন। আহত প্রাণীটির চিকিৎসা ও সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শের কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
ডিবি ওসি ইকবাল বাহার বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সোমবার রাতে অভিযুক্ত মো. স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৬ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে