স্ট্রিম প্রতিবেদক

ডাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণার আগে বিভিন্ন কারণে হেনস্তা হতে হয়েছে বলে অভিযোগ করেছেন উমামা ফাতেমা। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’-এর ব্যানারে প্যানেল ঘোষণার সময় এ অভিযোগ জানান তিনি।
সংবাদ সম্মেলনে উমামা বলেন, ‘আমাকে স্যাবোটেজ (ধ্বংস) করার চেষ্টা করা হয়েছে। অনেক বলেছে, তুমি নারী হয়ে ভিপি পদে ভোট পাবে না। তবু আমি আজ এখানে শিক্ষার্থীদের দাবি নিয়েই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পেরেছি। জুলাই অভ্যুত্থান হয়েছে নারীদের অংশগ্রহণের মাধ্যমে। তাদেরকে এক্সক্লুড (আলাদা) করা হবে কি না, এই সিদ্ধান্ত শিক্ষার্থীরাই নেবে।’
অনেক রাজনৈতিক সংগঠনের নেতারা শিক্ষার্থীদের বুঝতে পারেন না অভিযোগ করে উমামা বলেন, ‘প্রথম ক্যাম্পাসে ভর্তি হওয়ার পরে আমরা নিজেদের মধ্যে কথা বলতাম, কেমন ক্যাম্পাস চাই। আমার মনে হয়, অনেক পলিটিক্যাল (রাজনৈতিক) ছাত্রসংগঠনের নেতারাই বুঝতে পারেন না সাধারণ শিক্ষার্থীরা কী চায়। কিন্তু আমরা নিজেদের মধ্যে সব সময় আলোচনা করেছি এবং ফাইট করে গেছি ক্যাম্পাসের জন্য।’
ক্যাম্পাসে তাঁর নানা কার্যক্রম সম্পর্কে উমামা বলেন, ‘২০১৯ এর ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে গেস্টরুম-গণরুম কালচারের বিরুদ্ধে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলাম, যেটার নাম “বৈধ সিট আমার অধিকার”, এবং আমরা দেখিয়েছিলাম কীভাবে গণরুম গেস্টরুম ছাত্রদেরকে একটি রাজনৈতিক অস্ত্রে পরিণত করে।’
এ সময় শিক্ষক রাজনীতির সমালোচনা করে উমামা বলেন, ‘ছাত্ররা আশা করেছিল ৫ আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদের হয়ে উঠবে; নীল, সাদা, গোলাপি দলের হয়ে উঠবে না। কিন্তু আজও আমি একই অবস্থানে দাঁড়িয়ে আছি, যা প্রমাণ করে আমাদের স্বপ্ন বাস্তব হয়নি। কিন্তু আমরা স্বপ্ন দেখে যেতে চাই। কারণ, ২৪ সালের ১৬-১৭ জুলাই শিক্ষার্থীরা কীভাবে লড়াই করেছে, দেশ দেখেছে।
এই ডাকসুকে গুরুত্বপুর্ণ উল্লেখ করে উমামা বলেন, ‘আমরা এখন হয়তো হলগুলোতে গণরুম দেখছি না, কিন্তু ভবিষ্যতে হবে না—তার কোনো নিশ্চয়তা নেই। এই ডাকসু একটি ডিসাইসিভ (নির্ণায়ক) ফ্যাক্টর। এই নির্বাচনের মধ্যে দিয়ে নিশ্চিত হবে আগামী দিনে আমাদের হলগুলো দখল হবে কি না। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদেরকেই নিতে হবে। একটি ক্রান্তিকালে এই প্যানেলটি আমরা ঘোষণা করেছি।’
আজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’। এই প্যানেল থেকে সহসভাপতি পদে উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক পদে আল সাদী ভূঁইয়া ও সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন জাহেদ আহমদ।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে