বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১০: ৫৭
রোববার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

বগুড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনের ফ্লাইওভার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে উদ্ধারে গেছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে৷ তবে তাদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে৷ পরে বিস্তারিত জানা যাবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত