কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল, প্রথম ঘণ্টায় ছড়ায় ৫০ বর্গকিলোমিটারে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১২: ১৫
কানাডার পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। ছবি: সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রাণহানি এড়াতে ২০ হাজারের বেশি মানুষকে রাতারাতি তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রথম এই দাবানলের খবর পাওয়া যায়। ঘণ্টাখানেকের মধ্যেই সেটি প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকায় আগুন জ্বলছে। রোববার (৯ আগস্ট) সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

‘বাল্ড রেঞ্জ’ নামে এই দাবানলের প্রথম দিকেই ওকানাগান লেকের তীরবর্তী কয়েকটি জনবসতির বেশ কিছু বাড়িঘর পুড়ে যায়। এরপর খুব দ্রুত সামারল্যান্ড এলাকার দিয়ে এগিয়ে যাওয়ায় শুক্রবার রাতেই ১২ হাজার বাসিন্দার সবাইকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি পার্শ্ববর্তী পিচল্যান্ড ও আশপাশের এলাকার আরও প্রায় আট হাজার মানুষকে সরে যেতে বলা হয়।

ওকানাগান-সিমিলকামিন রিজিওনাল ডিস্ট্রিক্টস আপদকালীন কর্মকর্তা এরিক থম্পসন ওই অঞ্চলে তার দেখা সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে, তিনি নিজেও আপদকালীন আশ্রয়কেন্দ্র ছেড়ে পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিতে বাধ্য হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে কয়েকটি বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। তবে আগুনে ঠিক কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক বছরগুলোয় কানাডায় দাবানলের তীব্রতা ও ব্যাপ্তি বেড়েছে। এসব দাবানলের কারণে প্রায়ই ব্যাপকসংখ্যক মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে হচ্ছে। এমনকি দাবানলের ধোঁয়া কানাডার বিস্তীর্ণ অঞ্চল ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়তে দেখা গেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত