ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝালকাঠি

ডিঙি নৌকায় ভীমরুলির ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় স্থানীয় পেয়ারা বিক্রেতা ও চাষিদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন তিনি। ছবি : সংগৃহীত

ঝালকাঠির ভীমরুলি এলাকায় ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট ও স্থানীয় পেয়ারা বাগান পরিদর্শনে গেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার সকাল ৯টার দিকে ভীমরুলিতে পৌঁছান তিনি।

এ সময় স্থানীয় পেয়ারা চাষিরা মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত চাষিদের ধন্যবাদ জানান এবং তাদের সঙ্গে সেলফি তোলেন। পরে ডিঙি নৌকা ও ট্রলারে করে ভীমরুলির ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখেন তিনি।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত স্থানীয় নৌকাভিত্তিক জীবনযাত্রা সম্পর্কে জানেন। চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পেয়ারা উৎপাদন, বাজারজাতকরণ ও স্থানীয় বাণিজ্যের বিষয়ে খোঁজখবরও নেন ক্রিস্টেনসেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভীমরুলি দেশের অন্যতম পরিচিত ভাসমান পেয়ারা বাজার। খালে ডিঙি নৌকা ও অন্যান্য নৌযানে করে এখানে পেয়ারা কেনাবেচা হয়। বর্ষা মৌসুমে ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা যান।

এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এই পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত