স্ট্রিম প্রতিবেদক

জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে মো. সাগর হত্যাসহ তিনটি মামলায় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহের হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন এবং মোসাম্মদ খাইরুন নেসা। আইনজীবী খাইরুন নেসা বলেছেন, তিন মামলায় জামিল হলেও, মমতাজ বেগমের বিরুদ্ধে আরও তিনটি মামলায় জামিন প্রশ্নে রুল বিচারাধীন। এজন্য আপাতত তিনি কারামুক্ত হতে পারছেন না।
রুলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা বেইল চেয়েছি। আদালত রুল দিয়েছেন, কেন তাঁকে জামিন দেওয়া হবে না। এই সপ্তাহে রুল হিয়ারিং হবার কথা রয়েছে।’
আদালত যে তিন মামলায় মমতাজকে জামিন দিয়েছেন, তার মধ্যে একটি রাজধানীর মিরপুর মডেল থানার; বাকি দুটি আশুলিয়া থানার। জামিন পাওয়া মামলাগুলোর নথিপত্র ও আনুষঙ্গিক প্রক্রিয়া মিরপুর থানায় চলমান রয়েছে বলে জানিয়েছেন মমতাজের আইনজীবীরা।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় গুলিতে মারা যান মো. সাগর। ওই ঘটনায় গত বছরের ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর মডেল থানায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন, যেখানে মমতাজ বেগমকে ৪৯ নম্বর আসামি করা হয়েছে।
গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৭ মে চার দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাবন্দি।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৫ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৪৪ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে