স্ট্রিম ডেস্ক

ঢাকায় গণমাধ্যমের ব্যবসায়িক মডেলকে টেকসই ও কার্যকর করতে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ডেনমার্কভিত্তিক গণমাধ্যম উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) এবং ডিজিটালি রাইট লিমিটেড যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে।
সোমবার (৬ জুলাই) প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন।
বাংলাদেশের মূলধারার এবং উদীয়মান স্বাধীন গণমাধ্যমগুলোর জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবসায়িক মডেল তৈরিতে সহায়তা করাই এই আয়োজনের লক্ষ্য। কর্মশালায় ৯টি জাতীয় গণমাধ্যমের ১৪ সাংবাদিক ও নির্বাহী অংশ নিচ্ছেন।
আইএমএস জানিয়েছে, সামাজিক মাধ্যমের উত্থানের ফলে বিশ্বজুড়ে গণমাধ্যমের বাজার নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে এবং বাংলাদেশও ব্যতিক্রম নয়। একটি সুস্থ তথ্য ব্যবস্থা বজায় রাখতে এবং স্বাধীন কার্যকারিতা নিশ্চিত করতে গণমাধ্যমগুলোর বাস্তবসম্মত ব্যবসায়িক মডেল গ্রহণ করা জরুরি।
এশিয়ার বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞতার আলোকে আইএমএস এই প্রশিক্ষণ ডিজাইন করেছে। এতে মার্কেটিং স্ট্র্যাটেজি, ভ্যালু প্রোপোজিশন, বিজনেস প্ল্যানিং এবং দর্শকদের চাহিদা অনুযায়ী কনটেন্ট তৈরি নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন আইএমএসের এশিয়া অঞ্চলের মিডিয়া বিজনেস অ্যাডভাইজার ড্যানি ইয়ং।
ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী এবং আইএমএসের প্রোগ্রাম ম্যানেজার শাকাওয়াত হোসাইন জানান, প্রশিক্ষণের পর তারা স্থানীয় প্রেক্ষাপট বিবেচনা করে গণমাধ্যমগুলোকে নিয়মিত গাইড করবেন।
কর্মশালায় প্রথম আলো, দ্য ডেইলি স্টার, যমুনা টেলিভিশন এবং ঢাকা স্ট্রিমসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

.png)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
৭ ঘণ্টা আগে
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।
৭ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
৯ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৯ ঘণ্টা আগে