স্ট্রিম সংবাদদাতা

নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলায় ভোটগ্রহণ চলাকালে ধানের শীষ প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কাজী আজিম (৩৫) বয়রা গ্রামের ইসরাফিল কাজীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। যেখানে তাঁর চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের সমর্থক কাজী আজিম সকালে এলাকায় ভোটারদের মধ্যে স্লিপ বিতরণ করে ভোট প্রার্থনা করছিলেন। এ সময় কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের সমর্থক নাহিদ কাজীর সঙ্গে কাজী আজিমের বাকবিতণ্ডা শুরু হয়।
এর একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিপক্ষের কয়েকজন মিলে কাজী আজিমকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে কুপিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার বিষয়ে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ অভিযোগ করে বলেন, তাদের বিজয় নিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ জানান, সারাদেশে বেলা ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে। তবে এই সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন তারা প্রত্যেকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছা উপজেলার তেয়ানি মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন ষাটোর্ধ্ব নুরজাহান বেগম। তবে বুথে ঢুকতেই পোলিং অফিসার তাঁকে বলেন, ‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে।’
১ ঘণ্টা আগে
রাজধানীর ঢাকা-১১ আসনের একটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেল ভিন্নধর্মী রাজনৈতিক সমীকরণের চিত্র। জাতীয় পার্টির ‘লাঙ্গল’ এবং এনপিপির ‘আম’ প্রতীকের পোলিং এজেন্টদের কেউ কেউ দাবি করছেন, কেন্দ্রের পরিস্থিতি দেখে তারা এখন কার্যত বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন।
২ ঘণ্টা আগে