
রাজধানীর বাড্ডায় একটি চিপস কারখানা থেকে দুই শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে কারখানাটির ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত শ্রমিকেরা হলেন মোহাম্মদ মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। মোস্তফা রংপুরের তারাগঞ্জ থানার বড় কুমারপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। মাহমুদুল হাসান একই থানার কাজীপাডা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। বাড্ডা কবরস্থান রোডের একটি চিপস কারখানায় কাজ করতেন দুজন এবং সেখানেই থাকতেন তাঁরা।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, ভোর চারটার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোডে আমির হোসেনের চিপস কারখানার ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহতরা ওই কারখানার শ্রমিক ছিলেন। এসআই আরও জানান, কীভাবে বা কখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
মধ্য বাড্ডা পোস্ট অফিস গলির এক বাসিন্দা জানান, আবাসিক ভবনের দ্বিতীয় তলায় রাতে চিপস ভাজার গরম তেল থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে ১০-১২ জন কর্মচারী ছিলেন। নিহত দুজন ঘুমিয়ে ছিলেন এবং তাঁদের কেউ ডেকে তোলেনি। দুজনেরই বয়স ছিল কম এবং আজ তাঁদের বাড়ি যাওয়ার কথা ছিল।
.png)

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘বিবস্ত্র করে’ পেটানোর হুমকি দিয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
২২ মিনিট আগে
জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৩৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থা
১ ঘণ্টা আগে