স্ট্রিম প্রতিবেদক

নিরাপত্তার ঘেরাটোপ যাতে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, তা খেয়াল রাখতে স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
এসএসএফের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনারা অবশ্যই নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। তবে দায়িত্ব পালনের সময় নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সে দিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জনগণ যেন দুর্ব্যবহারের শিকার না হয় তা খেয়াল রাখতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে আর্থসামাজিক, রাজনৈতিক অবস্থা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণে নিজেদের প্রস্তুত রাখা জরুরি। সাহস, দক্ষতা, কৌশল এবং প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই।
প্রধানমন্ত্রী জানান, জনগণের দুর্ভোগ লাঘব করতে তিনি নিজের গাড়িবহরের আকার সীমিত করেছেন। তিনি বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে সদস্যসংখ্যা বাড়ানোর পরিবর্তে এসএসএফকে দক্ষতা ও নিরাপত্তা কৌশলের ওপর বেশি জোর দিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘একদিকে সরকারপ্রধানের নিরাপত্তা অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য—এই ভারসাম্য রক্ষা করেই এসএসএফকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হবে।’
এসএসএফের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পেশাগত কর্মদক্ষতা বাড়াতে এই ফায়ারিং রেঞ্জ ভূমিকা রাখবে। এছাড়া রেড বুকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার তাগিদ দিয়ে তিনি বলেন, ২০০২ সালের পর এসএসএফের ‘রেড বুক’ পুনরায় সংস্কার করে বর্তমানে আরও আধুনিক ও সময়োপযোগী করা হয়েছে।
রাষ্ট্র ও সরকারপ্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তাও জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা সুদৃঢ় করতে দেশের অন্যান্য বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রাখতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, এসএসএফ প্রধান এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৬ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৪৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে