নেত্রকোনায় বিএডিসির পুরাতন ভবনের ছাদ চাপায় ৩ শ্রমিক নিহত, আহত ২নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ অফিসের পুরাতন ভবনের ছাদ ধসে পড়ায় তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের আন্দোলন যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে দুর্ভোগস্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগজয়ের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদকপ্রতিবেদন অনুযায়ী, হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনায় ব্যয় করেছেন ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।
আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেবে ইসি২০০৭-০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে থেকে রোডম্যাপ প্রকাশের প্রথা চালু হয়। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে তৎকালীন ইসি রোডম্যাপ প্রকাশ করেছিল।
সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। রাজধানীর বাইরেও এ রোগে আক্রান্ত ও মৃত্যু ঘটছে। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা গবেষকদের।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতফরিদপুর যাওয়ার পথে শিহাব মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় আরাফাতও মারা যান।
সিলেটে উপজেলা কৃষক দল সভাপতি গ্রেপ্তার, উদ্ধার পাথর ফেলা হচ্ছে নদীতেকোম্পানিগঞ্জ কৃষক দলের সভাপতি আলমগীর আলমের বিরুদ্ধে ২০২৪ সালে বালু ও পাথর চুরির অভিযোগে করা একটি মামলার ওয়ারেন্ট ছিল।
‘সাদাপাথর’ আগের অবস্থায় ফেরানোসহ ৫ সিদ্ধান্ত প্রশাসনেরসিদ্ধান্তগুলো হলো— জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় ২৪ ঘন্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করবে; গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীসহ পুলিশের চেকপোস্ট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে; অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ পাথর ভাঙা বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে; পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ১১ ঘণ্টা ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না।
সাবেক তিন গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলববাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয়জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (১৩ আগস্ট) ব্যাংকিং খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টামালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধ: অর্থ উপদেষ্টাআগামী জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মুক্তিযোদ্ধাদের বয়সসীমা নির্ধারণে হাইকোর্টের রায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবেমুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ করে সরকারের জারি করা তিনটি গেজেট ও পরিপত্র অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বৈধতা প্রশ্নে রুলের শুনানি শেষ, রায় ২ সেপ্টেম্বরঅধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধানসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
সিলেটের সাদাপাথরে লুটপাটপাথর-বালু লুটের সঙ্গে প্রশাসনের যোগসাজশ খতিয়ে দেখবে তদন্ত কমিটিএকই সময়ে বালু-পাথর খেকোদের বিরুদ্ধে জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় পাথর বহনকারী বেশ কয়েকটি নৌকা ভাঙচুর ও উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।
জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না—অঙ্গীকারনামায় কঠোর শর্তআজ বুধবার (১৩ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদ পাঠানোর কথা থাকলেও তা দেওয়া হয়নি। কমিশনের একটি সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরবেন। তখন তাঁর হাতে জুলাই সনদের খসড়া তুলে দেওয়া হবে। এরপর রাজনৈতিক দলগুলোর কাছে খসড়ার কপি পাঠানো হবে।
সরকারকে ১ মাসের সময় দিয়ে রাস্তা ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষকেরাশিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাতের পর বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর আশ্বাস পেয়েছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষকেরা। ওই আশ্বাস বাস্তবায়নের জন্য সরকারকে এক মাসের সময় বেঁধে দিয়ে রাস্তা ছেড়েছেন তাঁরা।