স্ট্রিম প্রতিবেদক

ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া বিআরটিএ থেকে নির্ধারিত করা হবে। এই লক্ষ্যে বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে বাসমালিক সমিতির আলোচনা চলছে। জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হবে এবং তা আসন্ন ঈদে কার্যকর করা হবে।’
ঢাকার বাস টার্মিনালগুলোর পরিবেশ মানোন্নয়নে, বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনায় সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে লক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।
তিনি বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বেতন-বোনাস পরিশোধসহ সামগ্রিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল গাজীপুরে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে সভা করা হবে। আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুতই ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে।’
বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। বর্তমান সরকার তাদের জন্য প্রবাসী কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, যা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানান ডা. জাহেদ উর রহমান।
এছাড়া মালয়েশিয়ায় শ্রমবাজার আবার চালু করতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
এসময় জ্বালানি প্রসঙ্গেও কথা বলেন তিনি। বলেন, ‘সরকারি বিভিন্ন অফিসে জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব পর্যায়ে গাড়ির ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে। আপ্যায়ন ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে