স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পরোক্ষ ভোটের এই নির্বাচনে ভোটের জন্য ১২ মে তারিখ রাখা হলেও পদ্ধতিগত কারণে ভোটাভুটির দরকার হবে না। অর্থাৎ, দল যাদের মনোনয়ন দিচ্ছে, বাছাইয়ে বাদ না পড়লে তাদের এমপি হওয়া কার্যত নিশ্চিত।
এই তালিকার চার প্রার্থী মনোনয়নকে ‘বিশেষ চমক’ বলছেন নেটিজেনরা। তাঁরা হলেন– আন্না মিনজ, মাধবী মারমা, ফাহমিদা হক ও সুবর্ণা সিকদার (ঠাকুর)। তাদের মধ্যে শেষের জন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তিনি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। স্থানীয় বিএনপির নেতাকর্মীর এই দাবির বিষয়ে সুবর্ণা সিকদার সাংবাদিকদের জানিয়েছেন, আওয়ামী লীগের কমিটিতে অনুমতি না নিয়েই তাঁর নাম রাখা হয়েছিল। আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলেও জানান তিনি।

সুবর্ণা মতুয়া সম্প্রদায়ের। তিনি ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য ও পেশায় শিক্ষক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে সুবর্ণা ঠাকুরের উপস্থিতি দেখা গেছে।
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। পরের বছর ১ জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা সিকদারের নাম।

অন্য তিনজনের মধ্যে আন্না মিনজ খ্রিষ্টান ধর্মাবলম্বী এবং ওরাওঁ জনগোষ্ঠীর নারী। ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর অব প্রোগ্রামস হিসেবে কর্মরত তিনি। এশিয়া ও আফ্রিকার ১৩টি দেশে ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তদারকি করেন আন্না।
তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই উন্নয়ন কৌশলী ২০০৯ সালে ব্র্যাকে যোগ দেন। ব্র্যাক ইন্টারন্যাশনালে তিনি জলবায়ু সহনশীল, জেন্ডার সংবেদনশীল ও সামগ্রিক কর্মসূচির নকশা প্রণয়ন, বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক রূপদানে নেতৃত্ব দিচ্ছেন।
আন্না মিনজ ব্র্যাক ইন্টারন্যাশনাল, কারিতাস ও কেয়ার বাংলাদেশের মতো দেশি-বিদেশি সংস্থায় উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। তাঁর কাজের ক্ষেত্র কমিউনিটি ক্ষমতায়ন, সমন্বিত কর্মসূচি, লিঙ্গ সমতা নিশ্চিত করা ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়। আন্না মিনজ ‘ন্যাশনাল কোয়ালিশন অব ইনডিজেনাস পিপলস ইন বাংলাদেশ’-এর চেয়ারপারসন এবং ‘সিল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর ভাইস-চেয়ার হিসেবে দায়িত্বে আছেন। তিনি প্রাণিবিদ্যায় এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের ওপর স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন আন্না মিনজ।
আন্না মিনজকে মনোনয়নের ব্যাপারে রুহুল কবির রিজভী বলেন, আন্না মিনজের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে কাজ করে আসছেন।
দীর্ঘ ৫৫ বছর পর পাহাড়ি জাতিগোষ্ঠী থেকে সংসদে যাচ্ছেন অ্যাডভোকেট মাধবী মারমা। বান্দরবান জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাধবী ২০২৪ সালের নভেম্বরে গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সদস্য হিসেবে যুক্ত হন। জেলা জজকোর্টের আইনজীবী ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, বান্দরবান শাখার সহসভাপতির দায়িত্বে আছেন তিনি। আন্না মিনজ ও মাধবীর মনোনয়নকে বিএনপির ‘ইনক্লুসিভ’ রাজনীতি বলে প্রশংসা করেছেন অনেকে।
এ ছাড়া ফাহমিদা হকের মনোনয়নকে বিশেষ চমক বলা হচ্ছে। তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের স্ত্রী। নরসিংদীর বেলাবোর এই বাসিন্দা জিল্লুর রহমানের সেন্টার ফর গর্ভনেন্স স্টাডিজের বোর্ড অব ডিরেক্টর হিসেবে আছেন।

গত ১৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। মনোনয়ন পেতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে।
নিয়ম হলো, সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু দল বা জোট তাদের বরাদ্দ পাওয়া আসনের সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দেয় বলে এ নির্বাচনে আর ভোটের আর প্রয়োজন হয় না। প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের (ইন্টারন্যাশনাল আইডিয়া) একটি প্রতিনিধিদল।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।সরকারি দলের মনোনয়ন পাওয়াদের মধ্যে ২৮ জনই প্রথমবার এমপি হতে যাচ্ছেন। সোমবার (২০ এপ্রিল) সংবাদ সম্মেলন দল মনোনীত চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
৬ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সম্প্রসারণ করা হয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্মের অন্তত ৪৫ জন নেতা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
১১ ঘণ্টা আগে