ফিরে দেখা জুলাই গণ-অভ্যুত্থান
২৪ জুলাই, ২০২৪। ব্রডব্যান্ড ইন্টারনেট ফিরেছে গত রাতেই। কিন্তু বিশেষ কিছু জায়গায়। আর গতিও অত্যন্ত ধীর। ২৪ তারিখ থেকে বরং জায়গায় জায়গায় মানুষ কিছুটা ইন্টারনেট পেতে থাকে। তবে এর গতিও তথৈবচ। সেই ধীরগতির ইন্টারনেটের মধ্যেই সবাই একে একে জানাতে থাকেন গত পাঁচ দিনে নিজেদের দুর্বিষহ যত স্মৃতি।