ভোট উৎসবকে পূর্ণতা দিতে একসঙ্গে কাজ করতে হবে: প্রধান তথ্য কর্মকর্তাপ্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর বলেছেন, ভোটের উৎসবকে পূর্ণতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শতভাগ সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ভোট উৎসবকে সফল করতে হবে।
ফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় টমটমচালক নিহতফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক টমটমচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা এক কিশোর। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে ফেনী শহরের নাজির রোড এলাকার টিপটপ মোড়ে এ ঘটনা ঘটে।
নির্বাচনে পক্ষপাতিত্ব করলে ভয়ানক কঠিন ব্যবস্থা নেবে কমিশন: ইসি সানাউল্লাহভোলায় এক সভায় নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এবং পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পেরে পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে।’
মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক: যা জানাল পুলিশরাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ আনসারের জেলা দপ্তরে ককটেল নিক্ষেপ, আতঙ্কবিশ্ববিদ্যালয় ও আদালতের পর এবার গোপালগঞ্জে আনসার ও ভিডিপি ব্যাটালিয়নের জেলা দপ্তরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে বেদগ্রাম মোড়ে আনসার ক্যাম্পের ভেতর এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক তৈরি হয়েছে।
পদোন্নতি ইস্যুতে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের কর্মকর্তাদের একাংশের মানববন্ধনসুপারনিউমারারি (অতিরিক্ত সংখ্যা) পদোন্নতি সমন্বয়ের অজুহাতে নিয়মিত পদোন্নতি আটকে রাখা ‘অযৌক্তিক’ দাবি করে অবিলম্বে ২০২৪ সালের নিয়মিত পদোন্নতি চালু ও ১০ ফেব্রুয়ারির মধ্যে নতুন অরগানোগ্রাম অনুমোদনের দাবি কর্মকর্তাদের।
তারেক রহমানের পেছনে দাঁড়িয়ে বেরোবি উপাচার্য, যা বললেন আবু সাঈদের ভাইআবু সাঈদের ভাই আবু হোসেন এক ফেসবুক পোস্টে জানান, বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী আমন্ত্রিত হিসেবেই আবু সাঈদের বাড়িতে যান। তবে নিরাপত্তার কারণে তারেক রহমানের পাশে পরিবারের সদস্য ছাড়া কাউকে বসতে দেওয়া হয়নি। এতে যদি কোনো ভুল হয়ে থাকে, সেজন্য দুঃখ প্রকাশও করেন তিনি।
উপদেষ্টা ফাওজুল কবিরের বইয়ের মোড়ক উন্মোচন সোমবারবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, গবেষক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন হবে সোমবার (২ ফেব্রুয়ারি)। ওইদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁয় সবজিবাহী ভ্যানে ডাম্পট্রাকের ধাক্কা, নিহত ৫নওগাঁর মহাদেবপুরে সবজিবাহী ভ্যানে বালুভর্তি ডাম্প ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যানোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো.আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকেরা পাবেন প্রটোকল, থাকবেন পাঁচ তারকা হোটেলেনির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৫ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। যার মধ্য থেকে ৮৩ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থাও রেখেছে ইসি।
লালাখালে পানিতে ডুবে শাবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যুসিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মুসআব আমীন। লালাখালের জিরোপয়েন্টে গোসলে নেমে এ দুর্ঘটনা ঘটে।
পদত্যাগপত্র পাঠানোর দিনেই জামায়াতে যোগ দিলেন ছাত্রদলের বিদ্যুৎ চন্দ্রপদত্যাগপত্র পাঠিয়ে একই দিনে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো।
ভোট ছাড়াই এলো ১১ হাজারের বেশি পোস্টাল ব্যালটত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১১ হাজারের বেশি ভোট ছাড়াই ফেরত এসেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট-সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
মাগুরায় অস্ত্রসহ বিএনপির ২ নেতা গ্রেপ্তারমাগুরার শালিখা উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলা আড়পাড়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে মাগুরা জেলা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
কামরুজ্জামান আইপিসিসির লিড অথর নির্বাচিতবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই)-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামান আন্তর্জাতিক সংস্থা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর লিড অথর নির্বাচিত হয়েছেন।