নির্বাচন ঘিরে তৎপর সন্ত্রাসীরা, সতর্ক গোয়েন্দা সংস্থাআগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে জয়-পরাজয়ের এলাকাভিত্তিক লাভ-ক্ষতির হিসাব কষছে পলাতক শীর্ষ সন্ত্রাসীরাও। রাজনৈতিক নেতাদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তারা গোপনে সক্রিয় হয়ে উঠেছে।
গণভোটে ‘হ্যাঁ-না’ প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মচারীরা: জনপ্রশাসন সচিবপূর্বে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন। তবে ইসি সুস্পষ্ট বিধিনিষেধ দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর কোনোভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচার চালাতে পারবেন না।
২০ হাজার টাকায় সৌদি আরব থেকে দেশে ফেরার সুযোগপ্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সৌদি আরব-বাংলাদেশ রুটে একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া ২০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ হচ্ছেকর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ (আইন) করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনও করা হচ্ছে।
টেকনাফের পাহাড়ে দুই গ্রুপের গোলাগুলিকক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গায়ানায় কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্তক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনসমূহ থেকে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হবে।
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন-পিবিসি) সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ-চীন পার্টনারশিপ ফোরামের বৈঠকপ্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে চীনের জ্যেষ্ঠ শিক্ষাবিদ, বিনিয়োগকারী এবং বায়োমেডিক্যাল, অবকাঠামো ও ডিজিটাল খাতের নেতারা উপস্থিত ছিলেন।
শেরপুরে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেরপুরে শয়নকক্ষের দরজা ভেঙে শাহীনুল ইসলাম (৪৩) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণাসেরা সিনেমা সাঁতাও, অভিনেতা নিশো ও অভিনেত্রী পুতুলসরকার ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে সাঁতাও। সেরা অভিনেতা আফরান নিশো এবং সেরা অভিনেত্রী হিসেবে আইনুন নাহার পুতুল জায়গা করে নিয়েছেন।
সাংবাদিক কার্ডের জটিলতা নিরসনে সময় চাইল ইসিদাবির প্রতি সমর্থন জানিয়ে সাংবাদিক নিবন্ধনের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিজিটাল পদ্ধতিতে না গিয়ে কমিশন আগের মতো ম্যানুয়ালি নিবন্ধন করবে।
জোট প্রার্থী সমর্থনে সাত আসনে জামায়াত দাঁড়িপাল্লা প্রত্যাহার চাইলেও ইসির ‘না’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিক প্রার্থীদের সমর্থনে সাতটি আসনে নিজেদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ প্রত্যাহারের আবেদন করেছিল জামায়াতে ইসলামী। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
বিআইজিডির অনুষ্ঠানে বক্তারানাগরিকের অংশগ্রহণ ছাড়া সংস্কারের ভবিষ্যৎ অনিশ্চিতগণভোটের বিষয়গুলো অনুমোদন পেলে রাজনৈতিক দলগুলো জনতার প্রশ্নের মুখে পড়বে এবং সংস্কারের সুযোগ তৈরি হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রিয়াজ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা: ক্রান্তিকালে দুঃসহ পথচলা’
জামিন ছাড়াই মুক্ত হত্যা মামলার ৩ আসামি, তদন্তে কমিটিময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশে কারাগার ছাড়েন। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার তারাটি এলাকায়।
‘হ্যাঁ’-‘না’র পক্ষে সরকারি কর্মচারীর প্রচার দণ্ডনীয়: ইসিপ্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’–এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না।
জামায়াত নেতা নিহতের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহারবিএনপি নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এবং ওসি নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তনরাজধানী ঢাকায় বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে এই আইন শিক্ষার প্রতিষ্ঠানটি ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।