স্ট্রিম প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনে এক তৃতীয়াংশ শরিকদের ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। নিয়মে ত্রয়োদশ জাতীয় সংসদে ৬৮ আসনের বিপরীতে জামায়াতের আসন ১২টি। তবে প্রতিশ্রুতি রক্ষায় ১১-দলীয় ঐক্যের শরিকদের জন্য চারটি আসন ছেড়েছে দলটি।
তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এই উপলক্ষে আগামীকাল মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ওইদিন সকালে জামায়াত নেতৃত্বাধীন ১১-দল তাদের নারী প্রার্থীদের মনোনয়ন জমা দেবে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০। প্রতি ছয় সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্ররা মিলে একটি আসন পাবে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী প্রকাশ করেছে। এতে দেখা যায়, জামায়াতে ইসলামী ৮, এনসিপিসহ অন্যান্যরা পাঁচ আসন পেয়েছেন।
জামায়াতের চূড়ান্ত প্রার্থী যাঁরা
কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগ, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ এবং খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।
প্রকৌশলী মারদিয়া মমতাজ লেখক ও শিক্ষক চব্বিশের জুলাই অভ্যুত্থানের পরে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান ও টকশোতে জামায়াতের পক্ষে কথা বলে আলোচিত হন। গতকাল রোববার সন্ধ্যায় স্ট্রিমকে মারদিয়া মমতাজ জানান, সব প্রস্তুতি শেষ করেছেন তিনি। মঙ্গলবার সকালে মনোনয়নপত্র ইসিতে জমা দেবেন।

জুলাই গণঅভ্যুত্থানের আগে জামায়াতের নারী নেত্রীদের প্রকাশ্যে দেখা যায়নি। নীতিগত অবস্থান পাল্টে নারী শাখা অভ্যুত্থানের পরে প্রকাশ্যে সভা-সমাবেশ করছে। গণমাধ্যমেও হাজির হয়েছেন কেউ কেউ। এর মধ্যে ছাত্রী সংস্থার সাবেক নেত্রীরা এগিয়ে রয়েছেন। সংরক্ষিত আসনে অতীতে তাদের কেউ কেউ জামায়াতের সংসদ সদস্য ছিলেন। তাদের কেউ কেউ জামায়াতের শীর্ষ নেতা ও সংসদ সদস্য পরিবারের সদস্য হওয়ায় এবার বাদ পড়েছেন। একই পরিবারের একাধিক সদস্য সংসদে না রাখার দলীয় সিদ্ধান্তে এমনটি হয়েছে।
১১-দলীয় ঐক্যের শরিকদের প্রার্থী
১১-দলীয় ঐক্যের শরিক এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সংগঠনের সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এর বাইরে জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এই জোট থেকে সংসদ সদস্য হচ্ছেন।
জামায়াতের মহিলা বিভাগের সূত্র জানায়, নিজেদের জন্য আটটি আসন রেখে ১১-দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) একটি, বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি ও জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) একটি আসন দিয়েছে জামায়াত। এর বাইরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের জন্য একটি আসন দিয়েছে।
এ ব্যাপারে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরুন্নিসা সিদ্দীকা স্ট্রিমকে জানিয়েছেন, ১২ জনের তালিকা তারা দলের আমির ডা. শফিকুর রহমানকে দিয়েছেন। সংযোজন-বিয়োজনের জন্য এই তালিকা নির্বাহী পরিষদে তোলা হয়। সেখানেই প্রার্থী চূড়ান্ত করা হয়।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ এপ্রিল জামায়াতের মাসুরা নামের এক নেত্রীসহ কয়েকজন উপস্থিত হয়ে ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেখানে অন্য কারও নাম উল্লেখ করা হয়নি।
জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে প্রার্থী হলেও, সমঝোতার অংশ হিসেবে শেষ মুহূর্তে সরে দাঁড়ান। সেখানে জামায়াতের প্রার্থী ফয়জুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময়ে সংরক্ষিত নারী আসনে ডা. মিতুকে মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জামায়াত।
১১-দলীয় ঐক্যের আরেক শরিক জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য হচ্ছেন। জাতীয় নির্বাচনে দলটির মুখপাত্র ও তাসমিয়ার ভাই রাশেদ প্রধানের পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচন করার কথা থাকলেও, পরে জোটের সমঝোতার অংশ হিসেবে এটি ছেড়ে দেওয়া হয় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে।
১১-দলীয় ঐক্যের আরেক শরিক বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি আসন ছেড়েছে জামায়াত। গত ১৬ এপ্রিল দলটির পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন মাহবুবা হাকিম। খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ স্ট্রিমকে জানিয়েছেন, মাহবুবা হাকিম পেশায় টেক্সটাইল প্রকৌশলী। তিনি মজলিসের নারী বিভাগের সঙ্গে বহু আগে থেকে যুক্ত। দলের আমির মাওলানা মামুনুল হকের চাচাতো বোনের মেয়ে মাহবুবা শিক্ষাজীবনে বিতর্ক সংগঠক ছিলেন।
এর বাইরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে আরেকটি আসন দিয়েছে জামায়াত। দলটির এক শীর্ষস্থানীয় নেতা স্ট্রিমকে বলেছেন, সবগুলো দলের সঙ্গে কয়েক দফা আলোচনার পরে শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংসদ সদস্য করার ব্যাপারে ঐকমত্য হয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্ট্রিমকে জানান, মঙ্গলবার আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে সকাল ১০টায় ১১-দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। পরে সেখানে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরা হবে।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৪ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
২১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে