স্ট্রিম প্রতিবেদক

বর্তমান সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনে গণসংহতি আন্দোলন আয়োজিত এক 'মাথাল মিছিল' ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
এসময় সাকি বলেন, 'আগামী নির্বাচন হওয়া উচিত 'সংবিধান সভার নির্বাচন' ও 'জাতীয় সংসদ নির্বাচন'—উভয়ই একসাথে। যেন নির্বাচিত সংসদ সংবিধান সংশোধনের পূর্ণ ক্ষমতা পায়।'
ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, 'জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনেই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। ছাত্র ফেডারেশনের শাকিলসহ বহু আন্দোলনকারীর আত্মত্যাগ এর প্রমাণ। গত এক বছর ধরে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি নিয়ে কাজ করে বিভিন্ন দলের মতামতের ভিত্তিতেই “জুলাই জাতীয় সনদ” প্রণয়ন করা হয়েছে।'
শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রসঙ্গে সাকি বলেন, 'দেশের শ্রমিক-কৃষকের ন্যায্য হিস্যা এখনো প্রতিষ্ঠিত হয়নি। মানুষের সঠিক অধিকার নিশ্চিত করতে হলে সংসদে এমন প্রতিনিধি পাঠাতে হবে যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলবে।'
ধর্ম, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে কোনো নাগরিকের মর্যাদা ক্ষুণ্ন করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, 'আগামী দিনের সরকার হতে হবে প্রকৃত জনমানুষের সরকার।'
সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান তুহিন।
এসময় নাসিমা বলেন, 'গণসংহতি আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতা দখল নয়, বরং মানুষের মুক্তি নিশ্চিত করা। অতীতে আমরা দেখেছি, দল ক্ষমতায় গেলে তারা রাষ্ট্রকে পৈতৃক সম্পত্তি মনে করে। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে জনগণ মাথা উঁচু করে দাঁড়াবে, চাকরি পেতে ঘুষ লাগবে না এবং বিচার পেতে ক্ষমতার দ্বারে ঘুরতে হবে না।'
বিলকিস নাসিমা আরও বলেন, 'জনগণ ভোট দেয় কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পায় না। আমরা এই কাঠামো ভেঙে রাষ্ট্রকে জনগণের ক্ষমতার উৎসে পরিণত করতে চাই।'
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম, সাইফুল্লাহ সিদ্দিক রুম্মন, বেনু আক্তার এবং মিরপুর অঞ্চলের সংগঠক রতন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬