স্ট্রিম সংবাদদাতা

‘হেযবুত তওহীদ’– কে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, হেযবুত তওহীদ সেবার আড়ালে কৌশলে হাজার হাজার মুসলমানকে ঈমানহারা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে ‘জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর’ এবং ‘ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’ আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন হেফাজত আমির।
১৯৯২ সালে টাঙ্গাইলের করটিয়ার জমিদার পরিবারের সন্তান মোহাম্মদ বায়জিদ খান পন্নী হেযবুত তওহীদ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তাঁর ছোট ভাই সেলিম পন্নী সংগঠনের ইমামের দায়িত্বে আছেন।
হেফাজত আমির আরও বলেন, হেযবুত তওহীদের কার্যক্রমে স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে। সর্বস্তরের তাওহিদী জনতা বিক্ষুব্ধ হচ্ছে এবং তাদের ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনার কারণে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। তাই সরকারের কাছে হেযবুত তওহীদকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি।
জমাইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষীপুরের সভাপতি সিদ্দিকুর রহমান এবং হেফাজতের নোয়াখালী জেলা আমির নিজাম উদ্দিনের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তৃতা করেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক খলিল আহমদ কুরাইশী, খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটির আমির আব্দুল হামিদ মধুপুরী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহাপরিচালক আরশাদ রহমানী প্রমুখ।
বক্তারা হেযবুত তওহীদের বইপুস্তক, প্রচারিত পত্রপত্রিকা এবং ওয়েবসাইটগুলো বন্ধেরও দাবি জানান। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের ব্যাংক হিসাবগুলো ফ্রিজ এবং সংগঠনটি যাদের বিরুদ্ধে মামলা করেছে, তা প্রত্যাহারের আহ্বান জানান তাঁরা।

মহাসমাবেশে দাবি আদায়ে দেশব্যাপী ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার সমন্বয়ে গণস্বাক্ষর, জেলা-উপজেলায় স্মারকলিপি এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেমিনার, মাহফিল ও মতবিনিময় কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
মুঈনুদ্দিন তৈয়বপুরী ও মাওলানা মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, নোয়াখালীর ব্যবসায়ী নেতা ইকরাম উল্লাহ ডিপটি প্রমুখ মহাসমাবেশে সংহতি জানান।

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হবে।
২৭ মিনিট আগে
নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো ভেঙে স্থানীয় সংসদ সদস্যের বেশ কয়েক সঙ্গী নদীতে পড়ে গেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ডিমলা ইউনিয়নের নটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
পদত্যাগ করা মেহেদী হাসান রিংকু উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং ইবনে হাসান দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
১০ আগস্ট ২০২৬