স্ট্রিম সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হামলার পরের অবস্থার একটি ভিডিও পোস্ট করেন পাটওয়ারী।
২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে পাটওয়ারীর পাশের জানালার কাচ ভাঙা। ওই কাচের টুকরার আঘাতে তাঁর হাত থেকে রক্তপাত হচ্ছে।
তবে হামলার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার বলেন, পথযাত্রার কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পুলিশ প্রহরায় জৈন্তাপুর সীমানা পার করে দেওয়া হয়। তখন কোনো হামলা হয়নি।

এনসিপির স্থানীয় নেতারা জানান, জৈন্তাপুর থেকে সিলেট শহরে ফেরার পথে রাত পৌনে ১১টার দিকে চলন্ত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ গাড়িতে থাকা আরেকজন আহত হন।
এদিকে হামলার ভিডিওযুক্ত ওই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ করে পাটওয়ারী লিখেছেন, ‘তারেক রহমান, আমাকে রক্তাক্ত করে আপনি একটি ভয়াবহ ভুল করেছেন। আপনি সন্ত্রাসের পথে গেলেন।’
দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সিলেটে যাওয়ার পর থেকে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে একের পর এক হামলা হচ্ছে। গত মঙ্গলবার হবিগঞ্জে কর্মসূচি থেকে ফেরার পথে প্রথম নাসীরুদ্দীন পাটওয়ারী ও সার্জিস আলমের গাড়িবহরে হামলা হয়।
এরপর গতকাল বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সিলেটে ফেরার পথে সারজিস আলমকে বহনকারী গাড়িতে দুই দফা হামলা হয়। ওই হামলায় গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। এসব হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে অভিযুক্ত করেছেন এনসিপির নেতারা।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে।
৭ ঘণ্টা আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কীভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্ভব, তার স্পষ্ট ব্যাখ্যা দরকার।
১২ ঘণ্টা আগে
ব্যাগটি খুলে ভেতর এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা চিঠি পান। চিঠিটিতে লেখা, প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের?
১৩ ঘণ্টা আগে
দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত, আমদানিনির্ভরতা কমানো, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল বন্ধ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের সব বড় চুক্তির জাতীয় অডিটের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
১৪ ঘণ্টা আগে