স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নির্বাচনের পর বিএনপির সহিংসতায় নিন্দা জানিয়ে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্টের দায় দলটিকে নিতে হবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিবৃতিতে একথা জানায় দলটি।
বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে এক ধরনের রাজনৈতিক বোঝাপড়া গড়ে উঠেছিল; সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়ও এর ধারাবাহিকতা ছিল। তবে বিএনপি সরকার গঠনের পর থেকে ইসলামী আন্দোলনসহ রাজনৈতিক দল ও সংগঠনের ওপর বিএনপির পদধারীরা নানা মাত্রায় সহিংসতা করেছে। এমনকি খুনের মতো ঘটনাও ঘটেছে।
ইউনুস আহমদ বলেন, এসব ঘটনায় আমরা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছি। বিশেষ করে পটুয়াখালীর কলাপাড়ায় আমাদের এক কর্মীকে পিটিয়ে হত্যার মতো বর্বরতা করেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি। গতকাল বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউন কবীরের ওপর মিথ্যা অপবাদ দিয়ে হামলা করেছে সেই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদকসহ পদধারী নেতারা। এসব ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।
বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশে দলের মহাসচিবের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, নির্বাচনে আপনারা জয়ী হয়ে সরকার গঠন করেছেন। সরকার পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন। তবে পরামর্শ দেব, দল পরিচালনায় মনোযোগী হন। আপনাদের দলের নেতাকর্মীরা যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করে তাহলে জনতা পুনরায় রুখে দাঁড়াবে। এরা যদি পুরোনো ধারার রাজনীতি করে তাহলে রাজনৈতিক সৌহার্দ্য নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে