স্ট্রিম প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।’
শনিবার (১৭ জানুয়ারি) ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ এর আয়োজনে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম-খুন হওয়া স্বজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান আরও বলেন, ‘আগামীতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম ও খুনের শিকার শহীদদের নামে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে। প্রজন্মের পর প্রজন্ম যেন এই আত্মত্যাগ গৌরবের সঙ্গে স্মরণ রাখতে পারে, সেজন্য এই উদ্যোগ নেওয়া হবে।’

বিগত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছিল। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে। দেড় লক্ষাধিক মিথ্যা মামলায় প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তবুও বিএনপির কর্মীরা রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরও তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে।’
নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা আমরা দেখেছি। তারপরও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই।’

গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রশংসা করে তিনি বলেন, ‘অনেক সন্তান এখনো তাদের গুম হয়ে যাওয়া পিতার ফেরার অপেক্ষায় আছে। রাষ্ট্রীয় সহিসংতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্যমতো রাষ্ট্রীয় সহায়তার হাত বাড়ানো প্রয়োজন।’
গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে তারেক রহমান বলেন, ‘কেউ কেউ বিভিন্ন উসিলায় বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথ নষ্ট বা ব্যাহত করার চেষ্টা করছে। আমি দল-মত নির্বিশেষে গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষকে সজাগ থাকার অনুরোধ করছি।’

তারেক রহমান একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে এবং একটি মানবিক রাষ্ট্র গড়তে দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রয়োজন।’
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দলের সিনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। এছাড়া ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলি এবং ‘আমরা বিএনপি পরিবার’র সংগঠনের নেতৃবৃন্দসহ গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে তারেক রহমান উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীতিদের মধ্যে ১৭ নেতা কোটিপতি। বিপরীতে জামায়াতে ইসলামীতে এমন নেতা আছেন একজন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
গুজব ও অপতথ্যভিত্তিক উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
১১ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১ দিন আগে