স্ট্রিম প্রতিবেদক

টেন্ডার ব্যালট দেওয়া নিয়ে আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজে উত্তেজনা তৈরি হয়। কলেজের ফটকের সামনে বেলা ৩টার দিকে ধানের শীষের সমর্থকরা জড়ো হন। তবে বেলা সাড়ে ৩টার পরে সেনাবাহিনীর মোতায়েন পর ফটকের সামনে থেকে জটলা সরে গেছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের একজন সমর্থক ভোট দিতে যান। কিন্তু তাঁর ভোটটি আগেই কেউ দিয়ে গেছেন জানিয়ে তাঁকে একটি ব্যালট দেওয়া হয় এবং তাঁর তথ্যসহ সেটি আলাদা খামে রাখা হয়।
ধানের শীষের ওই সমর্থক কেন্দ্রের বাইরে বেরিয়ে দলের নেতাকর্মীদের বিষয়টি জানালে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় কয়েক দফায় পুলিশ বোঝানোর চেষ্টা করে। পরে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের কাছে ওই ভোটারকে নিয়ে যাওয়া হলে তিনি বিষয়টি বুঝিয়ে দেন। কিন্তু কেন্দ্রের বাইরে বের হওয়ার পর ধানের শীষের কর্মী-সমর্থকরা আবার উত্তেজিত হয়ে পড়েন।
উল্লেক্ষ্য, টেন্ডার্ড ব্যালট বলতে বোঝায়, একজন ভোটারের নামে অন্য কেউ ভোট দিয়ে যাওয়ার পর প্রকৃত ভোটার পরবর্তীতে এটি চ্যালেঞ্জ করলে তাঁর নাম-ঠিকানাসহ যে ব্যালট দেওয়া হয় সেই ব্যালটকেই টেন্ডার ব্যালট বলা হয়। এই ব্যালটটিতে যদি দুইটি ভোট একই প্রতীকে হয়, তবে ব্যালটটি গণনাতে নেওয়া হয়। নইলে এটি আলাদা রাখা হয়।
সরকারি সংগীত কলেজে দুটি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৪ নম্বর কেন্দ্রে ৭৬০৫০ এবং ৩ নম্বর কেন্দ্রে ৩৭৭৭ জন ভোটার রয়েছেন। ৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু বকর স্ট্রিমকে জানিয়েছেন, বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত ৫১ শতাংশ ভোট পড়েছে তাঁর কেন্দ্রে।

নির্বাচনে বিজয় অর্জিত হলে মিছিল, স্লোগান কিংবা উচ্ছ্বাস না করে মহান আল্লাহর দরবারে সিজদা দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
২৩ মিনিট আগে
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে মারধর করেছেন বিএনপির এক নেতা। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
কুমিল্লা, শরীয়তপুর ও পটুয়াখালীর তিনটি আসনের কিছু কেন্দ্রে অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হলেও গোপালগঞ্জে অধিকাংশ কেন্দ্র ছিল খালি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেলেও অধিকাংশ কেন্দ্রে তা ২০ শতাংশ পার হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
১ ঘণ্টা আগে