স্ট্রিম প্রতিবেদক

জামায়াত প্রসঙ্গে বিভিন্ন সময়ে দেওয়া হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্য তাঁর নিজস্ব বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম সম্পাদক মাওলানা মামুনুল হক। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত হেফাজতের সংবাদ সম্মেলনে বাবুনগরীর উপস্থিতিতেই এই কথা বলেছেন মামুনুল হক।
আজ দুপুরে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে কয়েকটি দাবিতে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মামুনুল হক জানান, জামায়াত প্রসঙ্গে বিভিন্ন সময় হেফাজতের আমির যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো সাংগঠনিক বক্তব্য নয়। হেফাজত রাজনৈতিক বক্তব্য দেয় না। হেফাজত আমির দেশের শীর্ষ আলেম হিসেবে বিভিন্ন সময় ধর্মীয় প্রসঙ্গে জাতিকে দিকনির্দেশনা দিয়ে থাকেন। জামায়াত প্রসঙ্গে দেওয়া তাঁর বক্তব্য এরই অংশ।
মামুনুল হক আরও জানান, হেফাজত বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের আস্থার ঠিকানা। দলীয় রাজনীতির সঙ্গে হেফাজতের কখনোই কোনো সরাসরি সংশ্লিষ্টতা ছিল না। নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা সমঝোতা হেফাজতের মৌলিক নীতির পরিপন্থী।
জামায়াতকে নিয়ে বাবুনগরীর বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে মামুনুল হকের কাছে মাইক দেওয়া হয়। এ সময় তিনি বলেন, ‘যে বিষয়ে প্রশ্ন এসেছে, আমরা মনে করি, সর্বোচ্চ অভিভাকত্বের জায়গা থেকে এটি আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত মতামত। এই বিষয়ে হেফাজতে ইসলামের কোনো বক্তব্য থাকলে তা সাংগঠনিকভাবেই হেফাজত জানাবে।’
হেফাজত আমিরের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের আমিরে হেফাজত শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শুধু হেফাজতে ইসলামের আমিরই নন, তিনি বাংলাদেশের বর্ষীয়ান ও শীর্ষ আলেমে দ্বীন। বাংলাদেশের সকল ধর্মীয় স্কলারদের তিনি শিক্ষক পর্যায়ের ব্যক্তিত্ব। মুরুব্বিয়তের জায়গা থেকে তিনি ধর্মীয় দিকনির্দেশনা দিয়ে থাকেন। কাজেই সেই হিসেবে বিভিন্ন ইসলামিক বিষয়ে উনার পক্ষ থেকে মতামত এবং বক্তব্য আসে। এই আসাটা উনার ব্যক্তিগত ও ধর্মীয় জায়গা থেকে খুবই প্রয়োজনীয় একটি বিষয়। সেই হিসেবে ইসলাম-বিষয়ক কোনো বিভ্রান্তি নিরসন অথবা কোনো ভুল মতবাদের খণ্ডনে ব্যক্তিগত এবং সারা দেশের আলেম সমাজের অভিভাবকত্বের জায়গা থেকেই আল্লামা বাবুনগরী বক্তব্য দিয়ে থাকেন।’
এর আগে সংবাদ সম্মেলনে হেফাজতের পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে কঠোর আইন প্রণয়ন এবং মে মাসের ৫ তারিখকে শাপলা চত্বর গণহত্যা দিবস ঘোষণা করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা মুহাম্মদ সাজেদুর রহমান, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মনির কাসেমি, জুনায়েদ আল-হাবীবসহ সংগঠনটির অন্য শীর্ষ নেতাদের অনেকে।
সংবাদ সম্মেলনে হেফাজতের আমির কোনো বক্তব্য দেননি। মহাসচিব সাজেদুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। অন্যদিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা মামুনুল হক।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬