স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অর্ধেকের বয়স ৬০ বছর বা তার চেয়ে বেশি। ৪০ বছরের নিচে বয়স ১৩ জনের। নির্বাচিত প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি জোট ২১২ ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য ৭৭ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে দুজনের বয়সের তথ্য পাওয়া যায়নি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একইসঙ্গে দুই আসনে নির্বাচিত হয়েছেন। ফলে নির্বাচিত ২৯৪ জনের হলফনামা বিশ্লেষণ করা হয়েছে।
এতে দেখা যায়, ত্রয়োদশ সংসদে ৬০ বা তার বেশি বয়সী সংসদ সদস্যের সংখ্যা ১৫৪, যা মোট সদস্যের ৫২ শতাংশের বেশি। এর মধ্যে ৮০ বছরের বেশি বয়সী আছেন আটজন। সংসদের জ্যেষ্ঠতম সদস্য হলেন– ৮৬ বছর বয়সী মুশফিকুর রহমান, ৮৫ বছর বয়সী ড. ওসমান ফারুক, ৮৪ বছর বয়সী এস এম ফয়সল ও ৭৯ বছর বয়সী ড. খন্দকার মোশাররফ হোসেন।
অন্যদিকে, ৪০ বছরের নিচে ১২ জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের বয়স ৩০-এর নিচে। সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবদুল হান্নান মাসউদ, ২৬ বছর বয়সী। ত্রিশের নিচে অন্য নির্বাচিতরা হলেন ২৭ বছর বয়সী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং ২৮ বছর বয়সী দলের সদস্যসচিব আখতার হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ বিন আহমাদ হানজালা।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ৪০ থেকে ৪৯ বছর বয়সী ৩৪ এবং ৫০ থেকে ৫৯ বছরের ৮৬ জন নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বড় অংশ হলো ৬০ থেকে ৬৯ বছর বয়সী, ১০৩ জন। ৭০ থেকে ৭৯ বছর বয়সী ৫১ জন এবং বাকি আটজন ৮০ বছরের ঊর্ধ্বে।
প্রথমবার সংসদে ২২৩ জন
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, এবার বিজয়ীদের মধ্যে ২২৩ জনেরই সংসদ সদস্য পদে দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই, যা মোট সংখ্যার প্রায় ৭৫ শতাংশ। নবীনদের ভিড়েও বেশ কিছু প্রবীণ এবং অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান রয়েছেন।
এবারের সংসদে সবচেয়ে বেশি সপ্তমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য হলেন ভোলা-৩ আসনের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক।
পঞ্চমবারের মতো নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন ৯ প্রবীণ রাজনীতিক। তাদের মধ্যে আছেন— বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বরিশাল-৫ আসনের মজিবর রহমান সরওয়ার, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, ঢাকা-২ আসনের আমানউল্লাহ আমান, ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস, নরসিংদী-২ আসনের ড. আব্দুল মঈন খান, কুমিল্লা-১ আসনের ড. খন্দকার মোশাররফ হোসেন এবং চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর মতো চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন আরও ১৫ জন। দ্বিতীয় ও তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন যথাক্রমে ২৯ ও ১৬ জন। তবে সবকিছু ছাপিয়ে এবারের সংসদের মূল চরিত্র হতে যাচ্ছে ‘নবীন’ বা ‘প্রথমবারের’ এমপিরাই।
সরকার গঠন করতে যাওয়া বিএনপির প্রধান তারেক রহমান, বিরোধী দল হতে যাওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া ১০টি রাজনৈতিক দল শূন্য শতাংশ ভোট পেয়েছে। আর ৪৫টি পেয়েছে এক শতাংশের নিচে। এবার বিএনপি, জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫১টি দল নির্বাচনে অংশ নেয়। ২৯০ আসনে অংশ নিয়ে সর্বোচ্চ ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে বিএনপি।
১ ঘণ্টা আগে
ধানের শীষ নিয়ে হারের পর প্রশ্ন উঠেছে—রাশেদ খাঁন কি বিএনপিতেই থাকবেন নাকি গণঅধিকার পরিষদে ফিরে যাবেন? তবে রাশেদ স্পষ্ট জানিয়েছেন, তিনি বিএনপির সঙ্গেই রাজনীতি করতে চান।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ জয় শুধু দেশের রাজনীতিতে একটি যুগান্তকারী মুহূর্ত নয়, বরং ভারত, পাকিস্তান ও চীনের মধ্যকার আঞ্চলিক শক্তির ভারসাম্যেও সম্ভাব্য পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করছে।
৩ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তিনি নাহিদ ইসলামের বাড্ডার বাসায় যান।
৩ ঘণ্টা আগে