স্ট্রিম প্রতিবেদক

নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের আমির হিসেবে রয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান।
আজ শনিবার (২৭ জুন) দলের মজলিসে শুরার অধিবেশন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে আগের কমিটির মেয়াদ ছিল আগামী ডিসেম্বর পর্যন্ত।
জাতীয় সংসদ নির্বাচনোত্তর কার্যক্রম পর্যালোচনা করে এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলকে আরও সুসংহত করতে অগ্রিম এই কমিটি করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
শনিবার রাজধানীর বিজয় নগরের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত শুরার অধিবেশনে সভাপতির বক্তব্যে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন না বরং শরিয়াহর পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। শরিয়াহ ও ইসলামকে প্রধান্য দিয়েই আমরা রাজনৈতিক কৌশল নির্ধারণ করি। তাতে বাহ্যিক চড়াই-উৎরাই আমরা মেনে নিই। সময় থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সে জন্য দলকে আরো সুসংহত করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে।’
বিদায়ী মহাসচিব মাওলানা ইউনুস আহমদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে বিগত সেশনের সামগ্রিক প্রতিবেদন উপস্থাপন করেন যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন সিনিয়র যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
প্রতিবেদন উপস্থাপনের পরে শুরার সঙ্গে পরামর্শ করে নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল। এতে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাওলানা গাজী আতাউর রহমানকে। যুগ্মমহাসচিবেরা হলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন। সহকারী মহাসচিব হিসেবে মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান ও শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করা হয়।
বিদায়ী মহাসচিব ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ২০০৮ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১২ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪০ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে