স্ট্রিম প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে ভূ-রাজনৈতিক পরিস্থিতির বিকাশ ঘটছে ও এতে একাধিক দেশ জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সতর্ক করে বলেছেন, বিষয়টি জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতার জন্য গুরুত্বপূর্ণ। এ সমস্যার সমাধান না হলে জাতি হিসেবে দেশ দুর্বল হয়ে পড়বে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটির বার্গী লেকভ্যালি রিসোর্টে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক-নির্বাচনী ‘আঞ্চলিক পরামর্শ সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা জাতীয় ইস্যু। তাই সব রাজনৈতিক দলকে তাঁদের নির্বাচনী ইশতেহারে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ ও অধিকারের স্বীকৃতি দিয়ে সমাধানের পথরেখা তৈরির আহ্বান জানান তিনি।
নির্বাচনী পরিবেশ নিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশ এখন দোলাচলের মধ্যে আছে। ভীতিমুক্ত ভোটার, প্রভাবমুক্ত প্রশাসন ও সক্ষম আইন প্রয়োগকারী সংস্থার দৃশ্যমান চিত্র এখনো পাওয়া যাচ্ছে না। এই পরিবেশ নিশ্চিতে সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনীকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় চাকমা রাজ কার্যালয়ের উপদেষ্টা রানী ইয়েন ইয়েন, জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য বাঞ্চিতা চাকমা, হেডম্যান থোয়াই অং মারমা ও শান্তিবিজয় চাকমা বক্তব্য দেন। এছাড়া তিন পার্বত্য জেলার শিক্ষক, আইনজীবী, হেডম্যান-কার্বারি ও নারী অধিকারকর্মীরা সুষ্ঠু নির্বাচন, সংস্কার ও দুর্নীতি দমন নিয়ে মতামত তুলে ধরেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে