স্ট্রিম প্রতিবেদক

নিজেদের বাংলাদেশের পক্ষের শক্তি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতের পক্ষের শক্তি যারা ছিল, তারা সেখানে পালিয়ে গেছে। বিদেশিদের গোলামি করে আরেকটি শক্তি বিভ্রান্তিমূলক রাজনীতি করছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ার মানিকপুর ইউনিয়নে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘এ দেশের উন্নয়ন-অগ্রগতি ও প্রগতির বিকল্প নাম বিএনপি। গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। সুতরাং, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি।’
ধানের শীষের এই প্রার্থী বলেন, দেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে, যেখানে কোনো দিনই স্বৈরাচার ও ফ্যাসিবাদের উৎপত্তি হবে না। এদেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। জনগণ তাদের পালাতে বাধ্য করেছে। আবারও কখনো অগণতান্ত্রিক কোনো শক্তির উত্থান ঘটে, তাদের পরিণতিও একই হবে।
তিনি বলেন, ‘আমরা সবাই দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্র আরও শক্তিশালী করতে হবে, যাতে সবাই মনে করতে পারি– প্রত্যেকেই এই রাষ্ট্রের মালিক।’
সমৃদ্ধ, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা, সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট চান সালাহউদ্দি আহমেদ।
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন- জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ছরওয়ার আলম কুতুবী।
এই আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮৪ হাজার ৪৬৯; নারী ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন। ১৭৫টি ভোটকেন্দ্রে বুথ এক হাজার ছয়টি।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১২ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪০ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে