স্ট্রিম প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ভোটদানের কেন্দ্র ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন সকাল থেকেই নেতারা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদ এলাকায় অবস্থিত ১৬২ নং কেন্দ্র এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন।
দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
এছাড়া দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ঢাকা-৯ আসনের ৭১ নং ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।
রংপুর-৪ আসনে নির্বাচন করছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ওই আসনের কাউনিয়ায় নিজ বাড়ির পাশেই ভায়েরহাট কেন্দ্রে (টেপা মধুপুর) ভোট দেবেন তিনি। তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যাবেন বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ভোটগ্রহণের শুরুতেই দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। একইভাবে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসনের ৩ নং রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।
দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল ৭টা ৩০ মিনিটে নরসিংদীর ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে যাবেন। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদ সকাল ৮টায় বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।
সম্প্রতি জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এই একটি আসন ছাড়া বাকি ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। এনসিপি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মোট ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

সরকারের সুন্দর সুন্দর কথার আড়ালে প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটটি দেশের ইতিহাসের অন্যতম বড় একটি ঘাটতি ও ঋণনির্ভর বাজেটে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
৫ মিনিট আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জুন) নিজেদের ওয়েবসাইটে এই খসড়া প্রকাশ করে ইসি। খসড়ায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের জন্য একই ধরনের আচরণবিধি রাখা হয়।
৭ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১ দিন আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১ দিন আগে