স্ট্রিম প্রতিবেদক

মাদ্রাসার ছাত্রদের জঙ্গি হিসেবে দেখা ও নেতিবাচক রাজনীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘মাদ্রাসার ছাত্রদের জঙ্গি হিসেবে দেখা আমরা আর গ্রহণ করব না। এ দেশের সকল মুক্তির লড়াইয়ে মাদ্রাসার ছাত্র ও আলেম-ওলামাদের অনবদ্য অবদান রয়েছে। তাদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।’
শাপলা চত্বরের ঘটনাকে বড় ক্ষত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘শাপলা চত্বরের গণহত্যা ঠেকাতে পারলে জুলাই গণহত্যা হতো না। ওই সময় যদি অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা যেত, তবে ফ্যাসিস্ট সরকার পরবর্তী সময়ে জুলাই গণহত্যার সাহস পেত না।’
সে সময়ের রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপির ভূমিকা কেমন ছিল, তা-ও এখন বিশ্লেষণের দাবি রাখে। তাদের আরও সাহসী ভূমিকা রাখা উচিত ছিল। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল হলে সেই রক্তপাত এড়ানো যেত।’
তৎকালীন সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, অনেক সংবাদপত্র ভিকটিমদেরই অপরাধী হিসেবে উপস্থাপন করেছিল, যার প্রমাণ এখনো নথিপত্রে রয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্ক ও সীমান্ত হত্যা প্রসঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সীমান্তে যারা হত্যা করে এবং কাঁটাতার দেয়, তাদের সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়। যারা সীমান্ত রক্ষা করতে ব্যর্থ হবে, জনগণই সেই দায়িত্ব কাঁধে তুলে নেবে। আমরা বিশ্বাস করি, সীমান্তের কাঁটাতার একদিন ওদেশের মানুষই উপড়ে ফেলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে।’
বক্তব্যের শেষে তিনি বর্তমান সরকারের কাছে সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার দাবি করেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে