স্ট্রিম প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায়কে অপর্যাপ্ত ও ন্যায়বিচারের মানদণ্ডে ব্যর্থ বলে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৩০ জুন) রাতে বিবৃতিতে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের দাবি জানায় দলটি।
বিবৃতিতে বলা হয়, প্রমাণিত অপরাধের মাত্রা, ভুক্তভোগীদের দীর্ঘদিনের দুর্ভোগের তুলনায় এই সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।
তাদের অভিযোগ, ইনু দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম প্রধান শরিক ও তথ্যমন্ত্রী হিসেবে পতিত স্বৈরাচারের গণতন্ত্রবিরোধী সকল কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন। একইসঙ্গে তিনি জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের সিদ্ধান্ত গ্রহণে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
এনসিপি মনে করে, ট্রাইব্যুনাল জাসদ সভাপতি ইনুর অপরাধের ভয়ংকর প্রকৃতি, ভুক্তভোগীর বিশাল সংখ্যা এবং তাঁর অপরাধের নেতিবাচক সামাজিক ও রাজনৈতিক প্রভাবকে যথাযথভাবে বিবেচনায় নেয়নি। এ কারণে রাষ্ট্রপক্ষের উচিত এই রায়ের বিরুদ্ধে অবিলম্বে উচ্চ আদালতে আপিল করা এবং অপরাধের মাত্রা অনুযায়ী তাঁর আরও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের উদ্যোগ নেওয়া।
তদন্তের মান নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে বলা হয়, আন্দোলন দমনে বলপ্রয়োগ এবং কুষ্টিয়ায় ছয়জন আন্দোলনকারীকে হত্যার নির্দেশের মতো কয়েকটি অভিযোগ কেবল সাক্ষ্যপ্রমাণের অভাবে প্রমাণিত করা যায়নি। এটি প্রসিকিউশন ও তদন্ত সংস্থার সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ প্রক্রিয়ার দুর্বলতাকেই নির্দেশ করে। এই গুরুতর ত্রুটিগুলো দ্রুত পর্যালোচনা করার জন্য দাবি জানিয়েছে এনসিপি।
একই সঙ্গে, জুলাই গণহত্যা ও গুমের মামলাগুলোর বিচারকাজে চলমান দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। দ্রুত সময়ের মধ্যে এসব মামলার তদন্ত করা, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় ও তদন্ত সংস্থায় পর্যাপ্ত দক্ষ জনবল ও প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬